1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় ধরনের রদবদল চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত দাওয়াতে খায়র ইজতিমা সম্পন্ন ভারত আর বাংলাদেশের আকাশ, মাটি এক না; এটা ১৯৪৭ সালে ফয়সালা হয়ে গেছে: নাহিদ ইসলাম সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত ৩৮ নম্বর ওয়ার্ডে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বোয়ালখালীতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীর তুলাতলী কলোনিতে আগুন, ৪০ ঘর পুড়ে ছাই।

  • সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৬৮৫ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর তুলাতলী জামাই বাজার একটি টিনশেডের কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কলোনীর ৪০ টি ঘর পুড়ে গেছে, বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (০১ মে) বেলা পৌনে ১১টার দিকে বাকলিয়া রাজাখালীর ওই কলোনীতে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে ওই বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আবদুল্লাহ বলেন, বেলা পৌনে ১১টার দিকে বাকলিয়া রাজাখালীর জামাই বাজারের একটা বাসা থেকে প্রথমে এ আগুনে সূত্রপাত হয়। এরপর আগুন তুলাতলী বস্তিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আগ্রাবাদ থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। তাদের আধাঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই বস্তির ৪০টি ঘর পুড়ে ছাই হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই উপপরিচালক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট