1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ-এর নতুন কমিটি গঠন পটিয়ায় ৮ কোটি টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন,মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল হক। বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের ২০২৬-২৭ সেবা বর্ষের কমিটি গঠন  পটিয়ায় তালের পাইকারি বাজার প্রতিদিন বাড়ছে মানুষের ভিড়। পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর রাতের খাবার খেয়ে একই পরিবারের ৬ জন গুরুতর অসুস্থ পটিয়ায় কাঠালের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি। লোকসংস্কৃতির এক জীবন্ত কিংবদন্তি ছিলেন পটিয়ার আবদুল গফুর হালী। সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

জাতির পিতার ৫০তম মৃত্যুবার্ষিকীতে মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন

  • সময় শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪৬৮ পঠিত

যুক্তরাজ‌্য নিজস্ব প্রতি‌নি‌ধি।

শুক্রবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে লন্ডনের আলতাব আলী পার্কে রাত ৮টা ৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক সংগ্রাম প্রতিদিন পত্রিকার যুক্তরাজ্য প্রতিনিধি ,ভয়েজ ফর হিউম্যান রাইটস (VHR) এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সদস্য ছামিয়া আক্তার সুরভী।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভয়েজ ফর হিউম্যান রাইটস-এর মাইনরিটি সেক্রেটারি শাহিদা আক্তার রিভা, হাবিবা আক্তার, নাদিয়া আফরিন, উম্মে জান্নাত ফেরদৌস, সাবিনা বেগম, নাদিয়া আক্তার, রুবেল মিয়া, শোহাদা বেগম সহ যুক্তরাজ্যের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আরও অনেকে।

গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করেন, বাংলাদেশে যারা এই দিবস পালন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন তাদের উপর নির্যাতনের তীব্র নিন্দা এবং ধানমন্ডি ৩২ পুনর্নির্মাণের আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

একাত্তর, বঙ্গবন্ধু ও জয় বাংলা এই তিনটি বিষয়ে বাঙালি কোন ছাড় দেবেনা, কোন আপোষ নয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশ সৃষ্টি করেছে, সেটি অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা।

বঙ্গবন্ধু, জয় বাংলা মুক্তিযুদ্ধে আমাদের সাহস ও শক্তির উৎস। আর বঙ্গবন্ধু না থাকলেতো বাংলাদেশই থাকেনা। সুতরাং এই তিনটি বিষয়ে কোন আপোষ নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট