1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির সংবাদ সম্মেলন। ভূজপুরে ইসলামী ছাত্রসমাজের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্মৃতির আয়নায় বিটিভির লাল-সবুজ লোগো – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সাংগঠনিক প্রয়োজনে বিলুপ্ত চট্টগ্রাম মহানগর যুবদল কমিটি পুনর্বহালঃ মোনায়েম মুন্না শিক্ষক শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে হেলথ ডে অনুষ্ঠিত কোরআন শিক্ষার আলো ছড়াতে মনির আহমদ ফাউন্ডেশনের মহতী উদ্যোগ পটিয়ায় ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার সাংবাদিক-পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে নারীকে জিম্মি, শ্লীলতাহানি ও ভিডিও ধারন ক‌রে চাঁদা দাবি! আটক ২।

জেরুজালেম শহরের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, সাহায্যের আবেদন ইসরায়েলের

  • সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৪২ পঠিত

এম,আনিসুর রহমানঃ

বিভিন্ন ধর্মের পবিত্র স্থানে ঘেরা জেরুজালেম শহরের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে সাহায্যের জন্য গ্রিস, সাইপ্রাস, ইতালি এবং ক্রোয়েশিয়ার কাছে আবেদন জানিয়েছে ইসরায়েল।
জেরুজালেমের উপকণ্ঠে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো বড় আগুন লাগার ঘটনা। এর ফলে অনেক এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে বুধবার (৩০ এপ্রিল) শহরের নেভে শালোম, বেকোয়া, তাওজ, মেভো হোরন, মিশমার আয়ালন এবং নাচশন এলাকাগুলো খালি করা হয়েছিল। হাইওয়েতে বহু যানবাহন আটকা পড়ে ছিল। চালকরা তাদের গাড়ি ছেড়ে পায়ে হেঁটে পালিয়ে যেতে বাধ্য হয়,ধোঁয়ায় শ্বাসকষ্টের জন্য এখন পর্যন্ত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে উচ্চ তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বনাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। পাঁচটি এলাকা থেকে লোকজনকে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে অগ্নিনির্বাপণ প্রচেষ্টায় ইসরায়েলকে সহায়তার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ,একটি সূত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে জেরুজালেম এলাকায় আগুন নেভাতে সাহায্য করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ অগ্নিনির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে। ইসরায়েল এখনো এই প্রস্তাবে সাড়া দেয়নি। অতীতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণ দলগুলো ইসরায়েলে বড় আকারের আগুন নেভাতে সহায়তা করেছে। বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে তারা জেরুজালেমের পশ্চিমে অগ্নিনির্বাপণ প্রচেষ্টার আপডেট পাচ্ছেন এবং মূল্যায়ন করছেন। নেতানিয়াহু জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এবং অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত কথা বলছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট