1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তর ফটিকছড়ি উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরুর আহ্বান পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের সঙ্গে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ দক্ষিণ জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়া জিরি মাদ্রাসায় অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি। ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী বোয়ালখালীতে বন্যহাতির তাণ্ডব, নির্ঘুম রাত কাটছে পাহাড়ঘেঁষা গ্রামের মানুষের প্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপের ৭ম পালাবদল অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় সংবর্ধনায় উপাচার্য ড. আবু জাফর খান। মাদ্রাসা শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে তৈরি করতে হবে। পটিয়ার শ্রীমাই ব্রিজ এলাকায় মহাসড়কের পাশে ময়লার স্তুপ, চরম ভোগান্তিতে পৌরবাসী। পটিয়ায় ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নারীই মা নারীই বোন নারীই স্ত্রী ও কন্যা। তবু তারা নিরাপত্তাহীন কেন? -ফরহাদুল ইসলাম

  • সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩৮২ পঠিত

উপসম্পাদকীয়ঃ

আজ ৮ মার্চ।আন্তর্জাতিক নারী দিবস।সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আজ দেশেও পালিত হচ্ছে নারী দিবস।নারী দিবসের উদ্দেশ্য হলো নারীর ক্ষমতায়ন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সকল প্রকার বৈষম্য দূর করা।কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় হতে বর্তমান সময় পর্যন্ত বিবেচনা করলে দেখা যায় যে,সাম্প্রতিক সময়ে নারীরা সবচেয়ে নিরাপত্তাহীনতায় দিনযাপন করছে।এক সমীক্ষায় দেখা গেছে যে,গত দুই মাসে ধর্ষণের সংখ্যা প্রায় আটশো এর অধিক।এর মাঝে আবার ধর্ষণ পরবর্তী খুনেরও একাধিক ঘটনা রয়েছে।আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদেরকে তাদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে স্টাটাস দিতে দেখা যায়।একজন বলেন”একজন নারীর পাহাড়ে উঠা যতটুকু সহজ,ঢাকার রাস্তায় চলাচল করা তার চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে” । চাকরিজীবী মহিলা,স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় দুশ্চিন্তায় ভুগতেছে।ধর্ষকের হাত থেকে শিশু থেকে বৃদ্ধ, রাস্তার পাগল মহিলার পর্যন্ত রেহাই মিলছে না।কোথাও কোথাও সংঘবদ্ধ ধর্ষনের খবর ও পাওয়া যাচ্ছে।কিন্তু বর্তমান সরকার ও প্রশাসনের ধর্ষনের জোরালো কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।প্রশাসনের দুর্বলতার কারণে ধর্ষকের উৎপাত বেড়ে গেছে বলে মনে করেন সাধারণ নারীরা।যে নারীর গর্ভেই পুরুষের জন্ম,যে নারীর স্তন পান করেই পুরুষের বেড়ে উঠা,সেই নারীর প্রতিই কেন এত নির্মম অত্যাচার।তাদের প্রতি কেন লোলুপ দৃষ্টি?তারাই কেন নিরাপত্তাহীনতায়?নারী জাতির উপর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও তাদের নিরাপত্তা প্রদানই হোক আমাদের অঙ্গিকার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট