1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

পর্যটন শিল্পের বিকাশে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

  • সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫২ পঠিত

বিশ্ব পর্যটন দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে হাকিম আলী

পর্যটন শিল্পের বিকাশে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

‘হোটেল আগ্রাবাদ চট্টগ্রামের ঐতিহ্য’

‘পর্যটন ও টেকসই রূপান্তর’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হতে যাচ্ছে বিশ্ব পর্যটন দিবস।
বিশ্ব পর্যটন দিবস পালনকে অধিকতর কার্যকর ও অর্থবহ করতে চট্টগ্রাম নগরীর অভিজাত হোটেল ব্যাবসার পথিকৃৎ ‘হোটেল আগ্রাবাদ’ এর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হোটেলটির মিনি কনফারেসন্স রুমে দুপুর ১২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাকিম আলী বলেন, দেশের পর্যটন স্পটগুলোকে দেশীবিদেশী পর্যটকদের কাছে আকর্ষনীয়ভাবে তুলে ধরতে মিডিয়াকে অগ্রনী ভূমিকায় অবতীর্ণ হতে হবে। পাহাড়, নদী, হাওর, বিল ও সমুদ্রের পরতে পরতে লুকিয়ে আছে অনেক জানা অজানা রহস্যময় সৌন্দর্য। দেশের জেলায় জেলায় রয়েছে অসংখ্য আবিস্কৃত ও অনাবিস্কৃত পুরাকীর্তি ও প্রাচীন নিদর্শন। রয়েছে বৈচিত্রময় সামাজিক ও ধর্মীয় সংস্কৃতির ঐতিহ্য। এশিয়ার দেশগুলোর দিকেও যদি তাকাই আমরা দেখি, নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপের মত দেশগুলো পর্যটন শিল্পের উপর ভর করে তাদের অর্থনীতিকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। সৌন্দর্য পিয়াসী ও অনুসন্দিচ্ছু পর্যটকদের আমাদের পর্যটনকে পরিকল্পিতভাবে সাজাতে পারলে এবং যতায়াত, বিশ্রাম, খাওয়ার সুবন্দোবস্ত করতে পারলে আমাদের দেশের পর্যটন শিল্পও বৈদেশিক মুদ্রা অর্জনে এবং শক্তিশালী অর্থনীতি গড়তে অনবদ্য অবদান রাখতে পারবে। তিনি আরো বলেন, চট্টগ্রামকে প্রকৃতি আপন হাতে সাজিয়ে দিয়েছেন। এখানে পাহাড়, সমতল, সমুদ্র, নদীর অপূর্ব সম্মিলন। প্রাকৃতিকভাবেই এখানে বন্দর ও ছোট বড় অনেক সমুদ্র সৈকত। অথচ চট্টগ্রামকে বিশ্বব্যাপী ব্রান্ডিং করার তেমন উদ্যোগ আমরা দেখছিনা। হোটেল আগ্রাবাদ চট্টগ্রামের ঐতিহ্য। আর্থিক লোকসান হলেও চট্টগ্রামের ঐতিহ্য বাঁচাতে আমরা এটাকে বাঁচিয়ে রেখেছি।
তিনি সাংবাদিকদের অনুরোধ করে বলেন, দেশের পর্যটনকে ভ্রমন পিপাসুদের কাছে তথ্য সরবরাহ ও আকর্ষনীয় করতে সকল প্রকার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ারকে বিশেষ কর্নার রেখে এবং নিয়মিত ভ্রমন ম্যাগাজিন করে প্রচার প্রসারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হোটেলের নিবাহী পরিচালক সাইফুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক হাসানুল ইসলাম, রুম ডিভিশন ম্যানেজার এম রায়হান কাইছার, হেড অব সেলস সঞ্জয় ভৌমিকসহ প্রমুখ কর্মকর্তা বৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট