1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের’র প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে কনিকা দাশ নামে নববধূ নিখোঁজ। পটিয়া-শিকলবাহায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩৫ ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

  • সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৮৮০ পঠিত

ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।

সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী শাহবাজ শরিফ। সোমবার (১১ এপ্রিল) পার্লামেন্টে ভোটগ্রহণের আগে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যরা ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ওয়াক আউট করেন। এর আগে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী শাহ মেহমুদ কোরেশি নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া বয়কটের ঘোষণা দেন।

নতুন প্রধানমন্ত্রী নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয় এমএনএ আয়াজ সাদিকের সভাপতিত্বে। এর আগে সোমবার সাময়িক বিলম্বের পর পবিত্র কোরআন তেলাওয়াত এবং নাত পরিবেশনের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। ওই সময় অধিবেশন পরিচালনা করেন ডেপুটি স্পিকার কাসিম সুরি।

কাসিম সুরি নির্বাচন প্রক্রিয়া পরিচালনায় অপারগতা প্রকাশের পর পিএমএল-এন নেতা আয়াজ সাদিক দায়িত্ব নেন। দায়িত্ব নিয়েই তিনি প্রধানমন্ত্রী নির্বাচনের নিয়ম এবং প্রক্রিয়ার বিস্তারিত পড়ে শোনান। তিনি জানান, ভোট গ্রহণ শুরুর আগে পাঁচ মিনিট ধরে বেল বাজানো হবে, যাতে সদস্যরা অধিবেশন কক্ষে প্রবেশ করতে পারেন।

আয়াজ সাদিক জানান, বেল বাজা বন্ধ হলে অধিবেশন কক্ষে প্রবেশ এবং বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হবে এবং ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত তা বন্ধ রাখা হবে।

ঘোষণার পর প্রধানমন্ত্রী পদের প্রার্থীদের নাম পড়ে শোনান আয়াজ সাদিক। পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফ এবং পিটিআইর শাহ মাহমুদ কোরেশির নাম ঘোষণা করেন তিনি। তবে এ সময় ভুলবশত তিনি প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে পিএমএল-এন-এর সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের নাম বলে ফেলেন। দ্রুত তা সংশোধন করে তিনি বলেন, ‘আমি ক্ষমা চাইছি শাহবাজ সাহেব, নওয়াজের নাম আমার হৃদয়ে রয়ে গেছে।’

এরপরে আইনপ্রণেতাদের মধ্যে যারা শাহবাজ শরিফের পক্ষে যারা ভোট দিতে চান তাদের বাম পাশে এবং যারা কোরেশির পক্ষে তাদের ডান পাশে ভোট দেওয়ার আহ্বান জানান আয়াজ সাদিক। পরে ভোট শেষে রেজাল্ট শিট পার্লামেন্ট সচিবালয়ে পৌঁছে দেওয়া হয়।

ফলাফল ঘোষণা করে আয়াজ সাদিক বলেন, ‘মিয়া মোহাম্মদ শাহবাজ শরিফ ১৭৪ ভোট পেয়েছেন। মিয়া মোহাম্মদ শাহবাজ শরিফ ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।’

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তার শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, প্রেসিডেন্টের বাসভবনে সোমবারই শপথ অনুষ্ঠান হতে পারে।

নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন প্রেসিডেন্ট আরিফ আলভি। বর্তমানে প্রেসিডেন্টের বাসভবনে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট