1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির সংবাদ সম্মেলন। ভূজপুরে ইসলামী ছাত্রসমাজের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্মৃতির আয়নায় বিটিভির লাল-সবুজ লোগো – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সাংগঠনিক প্রয়োজনে বিলুপ্ত চট্টগ্রাম মহানগর যুবদল কমিটি পুনর্বহালঃ মোনায়েম মুন্না শিক্ষক শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে হেলথ ডে অনুষ্ঠিত কোরআন শিক্ষার আলো ছড়াতে মনির আহমদ ফাউন্ডেশনের মহতী উদ্যোগ পটিয়ায় ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার সাংবাদিক-পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে নারীকে জিম্মি, শ্লীলতাহানি ও ভিডিও ধারন ক‌রে চাঁদা দাবি! আটক ২।

ফারাক্কার ১০৯ গেইট খুলে দিল ভারত

  • সময় সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩৭৭ পঠিত

 

বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) এসব গেট খুলে দেয়া হয়। ফলে একদিনেই বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদসহ বাংলাদেশেও।

সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানান, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারাজ এলাকায় পানি বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে।
ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় এলার্ট রয়েছে। প্রতিমুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাত ১০৯ গেটের সবকটি খুলে না দিলে ব্যারাজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল। এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে।
এর ফলে বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট