1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ

বাংলাদেশ সিস্টেম এডমিনিস্ট্রেটরস ফোরাম (বিডিএসএএফ) এর দিনব্যাপী সাইবার সিকিউরিটি সম্মেলন- ২০২৩ অনুষ্ঠিত।

  • সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১১১১ পঠিত

রাজধানীর মহাখালী ব্রাক সেন্টারে দিনব্যাপী হয়ে গেল বাংলাদেশ সিস্টেম এডমিনিস্ট্রেটরস ফোরাম (বিডিএসএএফ) এর সাইবার সিকিউরিটি সম্মেলন। সারাদেশ থেকে নিবন্ধিত প্রায় দুইশ’র অধিক কর্পোরেট আইটি লিডার প্রোগ্রাম এ অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইসিটি বিভাগের মাননীয় সচিব জনাব শামসুল আরেফিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সিস্টেম এডমিনিস্ট্রেটরস ফোরাম (বিডিএসএএফ) এর সভাপতি জনাব জুবায়ের আল মাহমুদ, ক্রিস্টাল ভিশন সলিউশনস এর পক্ষ থেকে জনাব মোঃ ফরহাদ হোসেন এ্বং জুয়েল মাহমুদ সহ আরো অনেকে। অনুষ্ঠানটির সিলভার স্পন্সর করে ক্রিস্টাল ভিশন সলিউশনস। ক্রিস্টাল ভিশন সলিউশনস ২০০৮ সাল থেকে কর্পোরেট কাস্টমারকে আইটি সেবা নিষ্ঠার সাথে দিয়ে যাচ্ছে । এখন তাদের কর্পোরেট কাস্টমার ২৫০+ । এ ধরনের আয়োজনে পাশে থাকতে পেরে ক্রিস্টাল ভিশন সলিউশনস এর পক্ষ থেকে জনাব মোঃ ফরহাদ হোসেন বাংলাদেশ সিস্টেম এডমিনিস্ট্রেটরস ফোরাম (বিডিএসএএফ) কর্তপক্ষকে ধন্যবাদ জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট