1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম । ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গান – নৃত্য- আবৃত্তি কথামালায় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। চার তলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ’র আমেরিকা গমন পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত 

বোয়ালখালীতে দুই ফার্মেসিকে জরিমানা, পল্লী চিকিৎসকের মুচলেকা

  • সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৮৬ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নিবন্ধন ছাড়াই চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে দুই ফার্মেসিকে জরিমানা ও এক পল্লী চিকিৎসকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার কানুনগোপাড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জিএস স্টোরের স্বত্বাধিকারী রাজীব চৌধুরী ও মাস্টার মেডিকোর স্বত্বাধিকারী রয়েল চৌধুরীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অপরদিকে নিবন্ধন ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে পল্লী চিকিৎসক স্বপন চৌধুরীর কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মুচলেকা নেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশের সদস্যরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট