1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক ও ঐতিহাসিক উত্তরাধিকারের ধারক জিয়া স্মৃতি জাদুঘরঃ কালচারাল হেরিটেজ ঘোষণা সময়ের দাবি -মহিউদ্দীন কাদের বৃষ্টিভেজা রাস্তায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আনসার সদস্য সরোয়ার। আলা হযরত: জ্ঞানে বিরল ও নিখাঁদ নবীপ্রেমে অবিস্মরণীয় ব্যক্তিত্ব  -আতিয়া নুর আফরা পটিয়ায় ড. ইঞ্জিনিয়ার এনামুল হোসেনকে সংবর্ধনা বাইশে শ্রাবণ: মানুষের হৃদয়ে চিরজাগরূক রবীন্দ্রনাথ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া প্রয়াস এর আজীবন সদস্য রোটারিয়ান সুবর্ণা দে পিএইচএফ রোটারী ক্লাব অব রেইনবো’র সভাপতি নির্বাচিত তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত হন জাসাস চট্টগ্রাম মহানগর সদস‌্য স‌চিব মামুনুর রশিদ শিপন। পটিয়ায় র‍্যাবের অভিযানে তিন কোটি টাকার ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ চন্দনাইশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ বিএনপির সমাবেশ-র‌্যালি

বোয়ালখালীতে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ৬৪ লিটার সয়াবিন তেল জব্দ

  • সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৭৬ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে দোকানে মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে  চার ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ৬৪ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার সারোয়াতলি ইউনিয়নের বেঙ্গুরা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি জানান, অভিযানে দোকানে নির্ধারিত মূল্য তালিকা না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় শামসুল আলম স্টোর মো. ইলিয়াছকে ৫,০০০, সবজী বিক্রেতা মো. ফারুককে ১,০০০, মন্নান স্টোর আবদুল মন্নানকে ৩,০০০ এবং হালিম স্টোর আবদুল হালিমকে ৩,০০০ টাকাসহ ৪ মামলায় ১২,০০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৬৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
জব্দকৃত সয়াবিন তেল সুলভ মূল্যে বিক্রয় করা হবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট