1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ

ভাইকে এয়ারপোর্টে দিয়ে বাঁশখালী ফেরার পথে সড়কেই প্রাণ গেলো আইনজীবী মহিউদ্দীনের

  • সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১০৫০ পঠিত

নিজস্ব প্রতিবেদক:

গত পরশু চাচাতো ভাইকে দুবাই ও গতকাল আপন ভাই আবু সুফিয়ানকে ঢাকা এয়ারপোর্টে বিমানে তুলে দিয়ে বাঁশখালী ফেরার পথে সড়কেই প্রাণ হারান শিক্ষানবীশ আইনজীবী মো. মহিউদ্দীন (৩১)।

নিজের মোটর সাইকেলে করে ফেরার পথে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সড়কের ফেনী এলাকায় এলে অন্য একটি গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে আজ ২২ এপ্রিল ২০২১ বিকেল ৫ টার দিকে মারা যান৷ ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।

তিনি বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০০৫ সালে এসএসসি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে এলএলবি অনার্স, এলএলএম শেষ করে চট্টগ্রাম জজকোর্টে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

তাঁর দুই ভাই দুই দেশে নিজেদের গন্তব্যে ফিরতে পারলেও হতভাগা মহিউদ্দীন নিজ বাড়িতে ফিরতে পারেনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ( রাত সাড়ে ৯ টা) তার লাশ ফেনী মহিপাল থানায় রাখা হয়েছে৷ আইনী প্রক্রিয়া শেষ করে বাঁশখালীতে লাশ দাফনের প্রস্তুতি নেয়া হবে বলে জানিয়েছেন মহিউদ্দীনের স্বজন চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাউদ্দিন সাকিব৷

মৃত্যুর ৮ ঘন্টা আগে তার ফেসবুক স্ট্যাটাস ছিলো অনেকটা এমন- ‘ভাইকে বিদায় দিতে এয়ারপোর্টে এলাম। লকডাউনে পরিবহন সমস্যার কারণে নিজের মোটরসাইকেল চালিয়ে ঢাকায় এলাম। সবাই দোয়া করবেন।’

সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও গ্রামের মরহুম বদি আহমদের ৫ ছেলে এক মেয়ের মধ্যে তিনি সবার ছোট ছেলে। শান্ত শিষ্ট ও ভদ্র ছেলে হিসেবে এলাকায় তার জনপ্রিয়তা ছিলো। তার মৃত্যুতে বৈলগাঁও গ্রাম, আইনজীবীমহল ও আইআইইউসি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট