1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসার নতুন অধ্যায়, সভাপতি নাঈম সরকার। মাওলানা ভাসানী বাঙালী জাতি সত্ত্বা ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – তসলিম উদ্দীন রানা খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় ‘লা লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’র গ্র্যান্ড ওপেনিং এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর এজিএম-২০২৭ সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে হেফজখানায় মশারী বিতরন করলো প্রয়াস পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ১ ডেঙ্গু সচেতনতায় চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের বর্ণাঢ্য র‍্যালি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন সাময়িকী সূফিকথার মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান

ভারতে শনাক্ত হয়েছে ওমিক্রন

  • সময় বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ১১০২ পঠিত

ভারতে শনাক্ত হয়েছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। দেশটির কর্নাটক প্রদেশে বৃহস্পতিবার এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে। খবরে বলা হয়েছে, ওমিক্রনে আক্রান্তদের মধ্যে একজন ৬৬ বছর বয়স্ক পুরুষ এবং অন্য জন ৪৬ বছর বয়স্ক নারী। তবে তাদের অন্য কোনো পরিচয় প্রকাশ করা হয়নি। জানানো হয়েছে, আক্রান্তদের আইসোলেশনে রাখাসহ কনটাক্ট ট্রেসিং করে সতর্কতামূলক সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিকে এখন পর্যন্ত বিশ্বের ২৯ দেশে এই ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। এই ভ্যারিয়েন্টটি শরীরের উপরে অন্য ভ্যারিয়েন্টের থেকে কঠিন প্রভাব ফেলে কিনা তা নিয়ে এখনো গবেষণা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আগামি কয়েক দিনের মধ্যে এ সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর জানা যাবে। তবে এরইমধ্যে এই ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে গোটা দুনিয়া। ভারতসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল অন্য দেশের সঙ্গে যোগাযোগে বিধিনিষেধ ও কড়াকড়ি আরোপ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যারা আগে কোভিডে আক্রান্ত হয়েছে, তারা আবারো ওমিক্রন আক্রান্ত হতে পারেন। যদিও এই ভ্যারিয়েন্ট কতটা সংক্রামক তা এখনো স্পষ্ট নয়। আরটি-পিসিআর পরীক্ষা এই ভ্যারিয়েন্টকে দ্রুত ধরতে সক্ষম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাসের উপর কোভিড ভ্যাকসিনের কার্যকারিতা কতটা তা জানার জন্য গবেষণা চলছে বলে সংস্থাটি জানিয়েছে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট