1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
শুধু সরকারি নয় সব বাসেই শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে: মোস্তানছিরুল হক চৌধুরী পটিয়ার আমজুরহাটে পেঁয়াজবোঝাই ট্রাক খাদে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা। চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে আস্থার সংকট, পাথর নিক্ষেপ বন্ধে পদক্ষেপ জরুরি। চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় ২য় দিনেও তালা, আমানতকারীদের বিক্ষোভ দুবাইয়ে বোয়ালখালীর এক প্রবাসীর মৃত্যু স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব অভিযাত্রী পত্রিকার উদ্যোগে মে মাসের আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল, সম্পাদক তারেক। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মক্কা থেকে ফিরেই নাম বদলালেন রাখি, নতুন নাম ফাতিমা

  • সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩২ পঠিত

চলতি বছরের প্রথম থেকেই শিরোনামে টেলিভিশনের অন্যতম বিতর্কিত তারকা রাখি সাওয়ান্ত। আদিল দুরানি খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত ঝামেলার কয়েক মাস কাটতে না কাটতেই আবার আলোচনায় এসেছেন এই ভারতীয় অভিনেত্রী।

রাখির অভিযোগের ভিত্তিতে কয়েক মাস হাজতবাসও হয়েছে আদিলের। গত জুলাই মাসে জেল থেকে ছাড়া পেয়েই রাখির বিরুদ্ধে একের পর এক অভিযোগ শানিয়েছেন আদিল।

চুপ করে বসে থাকেননি রাখিও। আদিলের বিরুদ্ধে তার নগ্ন ভিডিও মোটা অঙ্কের টাকায় বিক্রির অভিযোগ এনেছেন ‘বিগ বস’ খ্যাত টেলিভিশন তারকা।
শান্তির খোঁজে ওমরাহ করতে মক্কায় গিয়েছিলেন রাখি। সম্প্রতি ফিরলেন সেখান থেকে।

মক্কা থেকে ফিরেই একেবারে নতুন মানুষ তিনি! এবার নামও বদলে নিলেন ছোট পর্দার ‘ড্রামা কুইন’।
মক্কা থেকে দেশে ফিরে রাখি জানান, তিনি নাকি আর রাখি নামে সাড়া দেবেন না। এখন থেকে তিনি ফাতিমা। সাংবাদিকদের উদ্দেশে তাকে ফাতিমা নামেই ডাকার আবেদন করেন রাখি।

আদিল দুরানির সঙ্গে বিয়ের সময়েই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। তার ও আদিলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরে একাধিকবার বোরকা পরেও দেখা গিয়েছিল রাখিকে।
তারপর অবশ্য নিজের চেনা চেহারাতেই ফিরে এসেছিলেন ‘বিগ বস’ খ্যাত তারকা। সম্প্রতি আদিলের সঙ্গে তার ঝামেলার খবর প্রকাশ্যে আসতেই ফের আলোচনায় ফিরেছেন রাখি। ক্যামেরার সামনে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন।

অথচ ইসলাম ধর্মাচরণ করতে ছাড়েননি।
কয়েক সপ্তাহ আগে রাখির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তার প্রিয় বন্ধু রাজশ্রীও। রাজশ্রী অভিযোগ করেন, রাখির প্রাক্তন স্বামী আদিল যেদিন প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় প্রকাশ্যে আসেন, সেদিনই নাকি রাজশ্রীকে ফোন করে রীতিমতো শাসিয়েছেন রাখি। যদিও তাকে হুঁশিয়ারি দিয়ে ঠিক কী কী বলেছেন রাখি, তা এখনো প্রকাশ্যে আসেনি। সঠিক সময়ে সব তথ্য জনসমক্ষে আনবেন বলে দাবি রাজশ্রীর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট