1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার আমরা কি সত্যিই আমাদের ঘরে থাকি? -মুনিরা ইউসুফ মেমী পানিতে ডুবে মৃত্যু কারও কাম্য নয় -লায়ন মোঃ আবু ছালেহ্ রেমিট্যান্সের প্রশংসা দেশের অর্থনীতির নীরব নায়ক প্রবাসীরা আজ কতটা নিরাপদ? মোস্তানছিরুল হক চৌধুরী এডভোকেট এ এম মোয়াজ্জেম হোসেন: সমাজ পরিবর্তনের এক কৃতি পুরুষ। মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পটিয়া পৌরসভায় ১০০০ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন। বিশ্ব রক্তদাতা দিবসে মানবতার বন্ধন পটিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় ধরনের রদবদল চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত দাওয়াতে খায়র ইজতিমা সম্পন্ন ভারত আর বাংলাদেশের আকাশ, মাটি এক না; এটা ১৯৪৭ সালে ফয়সালা হয়ে গেছে: নাহিদ ইসলাম

সিলেট বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনার মধ্যদিয়ে বর্ষবরণ সম্পন্ন

  • সময় শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৫১৯ পঠিত

উৎফল বড়ুয়া, সিলেট:

বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন আরেকটি বাংলা বর্ষ। আজ পয়লা বৈশাখ, নতুন বাংলা বর্ষ। তাই ১৪২৮ বাংলা বর্ষকে বিদায় জানিয়ে ১৪২৯ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে সিলেটে বসবাসরত বৌদ্ধরা। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ থেরো মহোদয় এর সভাপতিত্বে সিলেট বৌদ্ধ বিহারে উদযাপিত হলো পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে বিহারের পরিবেশ ছিল আনন্দমুখর।

পহেলা বৈশাখ বাঙালীর একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে প্রায় স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। করোনাকালের দুই বৈশাখ পেরিয়ে তাই এবার চিরচেনা রূপে ফিরে এসেছে বাঙালির প্রাণের নববর্ষ। নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সিলেট বৌদ্ধ বিহারে পালন হয়েছে পয়লা বৈশাখ। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে সকাল ৮টা থেকে সিলেটে বসবাসরত বৌদ্ধরা সিলেট বৌদ্ধ বিহারে আসতে থাকেন। সকাল ৯ টায় প্রথমে বুদ্ধ স্নানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সারা দিনের মঙ্গলময় আয়োজনের মধ্যে আরো ছিল বুদ্ধ পূজা, শীল গ্রহন, বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ও ধর্ম দেশনা।
উক্ত মঙ্গলময় আয়োজনে আরো উপস্থিত ছিলেন ভদন্ত মহানাম ভিক্ষু সহ সিলেট বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ, বিহারের দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা বৃন্দ।
সেই সঙ্গে বর্ষবরণের সব আয়োজন দুপুরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট