1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফটিকছড়িতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা: লাশ উদ্ধার, বোন গ্রেপ্তার বিশ্ব বন্ধু ৯৪ এর কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ’র পরিচিতি সভা ও দায়িত্ব গ্রহণ অনুস্ঠান সম্পন্ন ইউএই প্রবাসীদের নানা সংকট নিরসনে কনসাল জেনারেলকে স্মারকলিপি দিল এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স বন্যাদুর্গত মানুষের মাঝে লোহাগাড়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে ২০০ বান ঢেউ টিন বিতরণ ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী’র যৌথ সভাপতিত্বে সভা অনুষ্ঠিত নতুনব্রিজে তল্লাশির মুখে গাড়ি ফেলে পালাল চক্র, উদ্ধার ১৫ লাখ টাকার বিদেশি মদ শিল্প ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন আলহাজ্ব আবুল বশর আবু বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সীতাকুন্ডে ট্রাকের পিছনে ঢুকে গেল কার, চালক নিহত।

  • সময় শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৬৯৪ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্রগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুন্ড এলাকায় মহাসড়কে দাঁড়ানো একটি ট্রাকের পিছনে প্রাইভেট কার ঢুকে গেলে ঘটনাস্হলেই কার চালক নিহত হয়েছে।১২ই আগষ্ট শুক্রবার বেলা ১১টায় এই দূর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে কারের চালক নিহত হয়, আহত হয়েছে কারের তিন যাত্রী। তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত কার চালকের হলো মোঃ ফোরকান (৪২) পিতা জালাল আহম্মদ, বাড়ি বোয়ালখালী, চট্টগ্রাম। আহতরা হচ্ছে মোঃ শহিদুল্লাহ (৫৫) জাহানারা বেগম(৪৫) ও আরাফাত হোসেন(২২)। বাড়বকুন্ডে এই দূর্ঘটনা ঘটে।
তাদের বাড়ি বেগমগঞ্জ নোয়াখালী বলে জানা গেছে। । ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাড়বকুণ্ড বাজারের উত্তর পাশে মহাসড়কে পার্কিং করে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। ঢাকা থেকে আসা একটি দ্রুতগতি প্রাইভেট কার ট্রাকের পিছনে ধাক্কা দেয়। কারটি ট্রাকের পিছনে ঢুকে পড়ে ধুমড়ে মুছড়ে
যায়। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। এব্যাপারে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল বলেন, ভোরে বাড়বকুণ্ড এলাকায় দাঁড়ানো ট্রাককে পিছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে চালক ঘটনাস্থলে নিহন হয়। এবং আহত হন তিনজন। নিহতের লাশ বার আউলিয়া হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বাড়বকুন্ড হাইওয়ে পুলিশ এই প্রতিনিধি কে জানায়,সকাল সাড়ে ৬ টায় বাড়বকুন্ডে দূর্ঘনার খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্হলে যায়,আহত সবাইকে উদ্ধার করে,এসময় কার চালক কে মৃত দেখতে পায়।আহতদের কে চমেক হাসপাতালে ,চালকের মৃত দেহ মর্গে প্রেরন করা হয়েছে।ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট