1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিটি শ্রেণিতে প্রথম, আলিমে উপজেলার একমাত্র জিপিএ-৫ মুনতাহা পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে পলাতক ফ্যাসিস্ট ও গুপ্ত রাজনৈতিক শক্তি: মুহাম্মদ শাহেদ আনসার-ভিডিপির পক্ষ থেকে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী। শ্রীপুর আবদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন প্রতিষ্ঠাতা শিক্ষক আলহাজ্ব মোঃ ওয়াহিদুজ্জামান মাস্টার পটিয়ায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া, মিলাদ ও  এতিমখানায় তবারক বিতরণ অনুষ্ঠিত এপেক্স বাংলাদেশের ২০২৭ সালের জাতীয় সভাপতি পদপ্রার্থী নুরুল আমিন চৌধুরী আরমান বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, আহত চালক প্রবাসীদের নিরাপত্তা ও জীবন-জীবিকা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব কতটুকু? – মোঃ আবদুল আলী জাতীয় সাংবাদিক সমাবেশ – ২০২৬ অনুষ্ঠিত তিনবারের শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠনের স্বীকৃতি পেল আদর্শ ছাত্র ও যুব সমাজ

২৮ এপ্রিলের পর পাসপোর্ট পরিবর্তনের আবেদন গ্রহণ করবে না ইতালী রোম দূতাবাস

  • সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৫২ পঠিত

কামরুন নাহার মু‌ন্নি, ইতালীঃ

ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী প্রায় ১০ হাজার বাংলাদেশি পাসপোর্ট এর কারনে বৈধতা থেকে বঞ্চিত হচ্ছেন। এদের অধিকাংশই ইতালির অধিবাসী। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, সরকারি আইন মেনেই আমাদের কাজ করতে হচ্ছে। আগামী ২৮ এপ্রিলের পর পাসপোর্ট এর নাম পরিবর্তনের আর কোন আবেদন গ্রহণ করা হবে না।

জীবন-জীবিকার তাগিদে ইউরোপে এসে পাসপোর্ট এর নাম ঠিকানা জন্ম তারিখ এমনকি ধর্ম পরিবর্তন করে প্রায় ১০ হাজার বাংলাদেশি বিপাকে পড়েছে। ইতালিরসহ বিভিন্ন দেশের আশ্রয় কেন্দ্রে বন্দি প্রবাসী বাংলাদেশিরা শুধুমাত্র পাসপোর্ট না থাকার কারনে বৈধতা থেকে বঞ্চিত হচ্ছেন। ইউরোপে মূলধারার পরিবার খ্যাত সাংবাদিকদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের কাছে অনলাইনে পাঁচ শতাধিক বাংলাদেশি তাদের অভিযোগ দাখিল করেছেন।

পাসপোর্ট সমস্যাসহ অন্যান্য বিষয়ে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এর সাথে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব এবং বাংলা প্রেস ক্লাব ইতালি এক আনুষ্ঠানিক বৈঠক করেন। এখানে রাষ্ট্রদূত বলেন, সরকারী বিধি মোতাবেক কিছু সংশোধনের জন্য আমরা আবেদনপত্র গ্রহণ করে থাকি। কিন্তু পাঁচ বছরের অধিক সময়ের কোনো পরিবর্তন গ্রহণ করা হয় না। তাও চলতি বছরের ২৮ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম বলবৎ থাকবে। সরকার সময়সীমা না বাড়ালে ওই তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়।

ইতালি প্রবাসী বাংলাদেশিরা অবৈধ অভিবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।

রোম দূতাবাসে সাংবাদিকদের এই বৈঠকে বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি শাওন আহমেদ, সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক কামরুন নাহার মুন্নি ইতালি রুমা

রক্তের গ্রপ বি পজেটিভতিনি কি ইটালি রুমা সম্পাকোষাধ্যক্ষ হুমায়ুন কবির, তথ্য ও গবেষণা সম্পাদক জুমানা মাহমুদ, সদস্য হাসান মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোম দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলার এরফানুল হক, জসিম উদ্দিন, প্রথম সচিব সাইফুল ইসলাম এবং দ্বিতীয় সচিব আশফাকুর রহমান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট