1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নং ওয়ার্ড ইপিজেডে থানার ঈদ পূণর্মিলনী ও গণসংযোগ পক্ষ শুরুর ঘোষণা

  • সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৭৬৫ পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :

মহানগর জামায়াতের আমীর ও সাবেক সংসদ সদস্য মাওলানা মোঃ শাহজাহান চৌধুরী ইপিজেডে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তীব্র ক্ষোভ ও দৃঢ় কন্ঠে বিদায়ী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের উদ্দেশ্য করে বলেন, এদেশের সম্পদ- টাকা পয়সা ও ব্যাংক লুটপাটের সাথে শুধু শেখ হাসিনা নহে সব লীগেই কম বেশি জড়িত ছিলেন বলে জানিয়েছেন।
তিনি আরো বলেন, পালিয়ে যাওয়ার ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর কখনো রাজপথে রাজনীতি ও আন্দোলনের মাঠে আসতে পারবে না।
কেউ কেউ তাদের কে মিথ্যা গল্প কাহিনী শুনিয়ে ভারতের এজেন্টা মাফিক ভোটের লড়াইয়ে ফিরিয়ে এনে ইসলামী আন্দোলনের বাঁধাগ্রস্ত করতে অপচেষ্টা চালাচ্ছে বলেও জানান।
মাওলানা শাহাজাহান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শয়তান আবার ভালো হয় কি করে..?
সবাই কে ঐ শয়তানের পরাজিত শক্তি ফেরাউন কে যারা সমর্থন করবে তাদেরকেও ইসলামী হুকুমতের কঠিন শাস্তিতে পড়তে হবে..!
আগামীতে আল্লাহর রহমতে ইসলামী আন্দোলনের নেতৃত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হবার কাজ জুলাই -আগষ্ঠের পর থেকে শুরু হয়ে গেছে। আজ থেকে গণ সংযোগ কর্মসূচি সূচনা থেকেই বীর চট্টলার প্রতিটি ঘরে ঘরে জামায়াতে ইসলামীর সঠিক দাওয়াত পৌঁছে দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।
১১ এপ্রিল, শুক্রবার সন্ধ্যায় ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম -১১ এর এমপি প্রার্থী আলহাজ্ব শফিউল আলম।
৩৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মোঃ ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইপিজেড থানা জামায়াতের আমীর মোঃ আবু মোকারম,৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এডভোকেট মোঃ শাহেদ, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক হাজি মোঃ মুজিবুল হক বকুল,৩৮ নং ওয়ার্ড জামায়াতের আমীর ও বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক মুহাম্মদ হোসাইন, দঃ হাঃ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোঃ মোখতার আহম্মদ, মজলিস সুরাহা সদস্য মোঃ আব্দুল্লাহ আল আরিফ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সাংগঠনিক কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট