1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ জ্বালানিবাহী জাহাজ ঈদুল ফিতরকে ঘিরে সম্প্রীতির বার্তা: ৩৯ নং ওয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ রক্তঝরা পথ পেরিয়ে: বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অবিনাশী যাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া সীতাকুণ্ডে ঈদ জামায়াতে সন্ত্রাসী চাঁদাবাজদের সর্তক করলেন এম পি ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে পবিত্র ঈদের জামাতে দল-মতের মানুষের ঢল শোক সংবাদ মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন সুবিধাবঞ্চিত শিশুদের রাঙাতে ‘বি ফর বাংলাদেশ’-এর ‘রঙিন হাতে ঈদ’ উৎসব জুমাতুল বিদায় ঢাকা ও চট্টগ্রামে মুসল্লীদের ঢল- শনিবার ঈদুল ফিতর দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার

সাঈদ আল নোমান পাট শ্রমিক দলের সভাপতি নির্বাচিত।

  • সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩২৭ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

সরকারের প্রতি ৮ দফা মেনে নেওয়ার আহ্বান
বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫, বিকাল ৩টায় নয়াপল্টনের ভাষানী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি জনাব আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে সভাপতির শূন্য পদে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব সাঈদ আল নোমান কে সভাপতির দায়িত্ব গ্রহণে উপস্থিত সকলে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালে তিনি তাহা গ্রহণে সম্মতি প্রকাশ করায় সর্বসম্মতিক্রমে তাহাকে অর্থাৎ জনাব সাঈদ আল নোমানকে পাট শ্রমিক দলের সভাপতি নির্বাচিত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে সাঈদ আল নোমান বলেন, “জনাব তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নে তাঁর নেতৃত্বকে আগামী দিনে আরও দৃঢ় ও শক্তিশালী করার প্রচেষ্টায় আমরা দল, শ্রমিক ও দেশকে একসূত্রে গেঁথে এগিয়ে যাব এবং প্রতিটি পদক্ষেপে ন্যায়, সমতা ও উন্নতির আলোকবর্তিকা জ্বালিয়ে রাখব।”
সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা (প্রধান বক্তা), জাতীয়তাবাদী ট্যানারি শ্রমিক দলের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব চৌধুরী সাজু (বিশেষ অতিথি), সহ-সভাপতি ফারাজি মতিয়ার রহমান, শ. ম. জামাল উদ্দিন, আবুল কালাম জিয়া, যুগ্ম সম্পাদক এস. এম. জাকির হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট