1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

ক্ষমতায় গেলে জনগণের ভাগ্য বদলাবে: জামায়াত নেতা আহসান উল্লাহ

  • সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৮৪৫ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
একটি দল ১৭ বছর ধরে লুটেপুটে খেয়েছে, আরেকটি দল ১৪ বছরের অভুক্ত বলে এখন দ্বিগুণ দিতে বলছে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন দল নয়। জামায়াত জনগণের জন্য কাজ করে—বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।

শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থনে সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন একটি বড় দল ক্ষমতা আসার আগের পদ ভাগাভাগি করে নিতে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু জামায়াত সে দল নয়। জামায়াত ক্ষমতায় গেলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে।’

বোয়ালখালী উপজেলা জামায়াতের আমীর ডা. মুহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে মোহাম্মদ ইমাম উদ্দিন ইয়াছিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান ও নায়েবে আমীর ডা. মুহাম্মদ আবু নাছের।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, আরিফুর রশিদ, প্রকৌশলী মো. সাইফুল্লাহ, মাওলানা মুফিজুর রহমান, দক্ষিণ জেলা অফিস সেক্রেটারি নুরুল হক, দক্ষিণ জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবদুর রহিম, বোয়ালখালী পৌরসভার সাবেক ছাত্রনেতা মো. হারুন, হাফেজ ফয়ুজল্লাহ, ছাত্রনেতা আবদুর রহিম গিয়াস উদ্দিনসহ আরও অনেকে।

সমাবেশ শেষে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি মিছিল বের করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট