1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

করোনা মহামারী থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে মুসলমানদের দুই পবিত্র নগরী, হজ্জের জন্য প্রস্তুত মক্কা-মদিনা শরীফ

  • সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১০৩৫ পঠিত

আবু ইউছুপ মামুনঃ

করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে সারা বিশ্বের দেশ গুলোর যখন বেহাল দশা ঠিক তার উল্টো চিত্র মুসলমানদের দুই পবিত্র নগরীর মক্কা ও মদিনা শরীফে। সরেজমিনে গিয়ে দেখা যায় আজ শুক্রবার স্বাস্থ্য বিধি মেনে মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করা হয়। স্হানীয় কয়েক জন মুসল্লী ও প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা জানান ৫ ওয়াক্ত নামাজ এবং প্রতি জুম্মার নামাজে মুসল্লীদের এই ধরনের উপস্থিতি দিন দিন উর্ধমুখী। কোভিড সুরক্ষা App তোয়াক্কালনা ইমিউন থাকলে/অথাৎ প্রথম ডোজ টিকা নেওয়া থাকলে) যে কেউ মসজিদ নববীতে প্রবেশ করতে পারবে। শুধুমাত্র মক্কা হারাম শরিফে নামাজ ও ওমরাহ আদায় করার জন্য অনুমতি পত্রের প্রয়োজন হয়। এ-ই ছাড়া পবিত্র মদিনা নগরীর মুসলমানদের স্মৃতি বিজড়িত দর্শনীয় পবিত্র স্থানগুলো সর্বসাধারনে জন্য স্বাস্থ্য বিধি মেনে উম্মুক্ত করে দেওয়া হয়েছে।
অপর দিকে চলতি বছরে হজ্বের জন্য নিবন্ধনের আবেদন করা স্হানীয় ও দেশটিতে বসবাসরত প্রবাসীদের করা ৫ লাখ ৪০ হাজার আবেদনের মধ্যে থেকে ৬০ হাজার ব্যাক্তিকে বাছাই করে হজ্জের অনুমতি পত্র দেওয়া হয়েছে। হজ্জের পূর্ব প্রস্তুতি হিসেবে ৩০জুন পবিত্র কাবায় জড়ানো হলো সাদা কাপড়ের গিলাফ। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে পুরো সৌদি আরবের করোনা পরিস্থিতি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট