1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান শিক্ষা প্রতিষ্ঠানের চেইন অব কমান্ড অনুসরণের আহবান : মনজুর আলম মঞ্জু কচুখাইনে মোহাম্মদ ছালে আহমদ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান মোঃ কামরুল হুদা খাঁন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শানে সিরিকোটি (রহ:) শিক্ষা বৃত্তি পরীক্ষা উপকমিটির সভা অনুষ্ঠিত

“জুলাই পদযাত্রা” অংশ হিসেবে বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র শীর্ষ নেতারা

  • সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫২০ পঠিত

সুমন চৌধুরী

সদর রিপোর্টার

“দেশ গড়তে জুলাই পদযাত্রা”
এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (১৯ জুলাই) প্রথমবারের মতো বান্দরবানে আসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র শীর্ষ নেতারা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো:শহীদুর রহমান সোহেল সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী,দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডঃ তাসনীম জারা, এনসিপির যুগ্ম সচিব নাহিদা সরোয়ার নিভা, এনসিপি এর অঞ্চল তত্বাবধায়ক ও যুগ্ন মুখ্য সংগঠক ইমন সৈয়দ সহ অনেকে উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মোঃশহীদুর রহমান সোহেল বলেন,
বান্দরবানে জাতীয় নেতাদের আগমনের কারনে বান্দরবানে এনসিপি আরো শক্তিশালী হবে।
এদিকে পদযাত্রা ও সমাবেশ উপলক্ষ্যে জেলার ৭টি উপজেলা থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে শত শত নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়। সমাবেশ উপলক্ষ্যে অপ্রিতীকর ঘটনা এড়াতে জেলা শহরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।
জুলাই পদযাত্রা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে একটি নতুন সংবিধান বানাতে হবে। বান্দরবানের শিক্ষা, স্বাস্থ্যে সমস্যা রয়েছে,রাজনৈতিক দলগুলো তাদের ক্যাডারদের সুবিধা দিয়েছে, সাধারন মানুষদের বঞ্চিত করেছে।
বক্তারা আরো বলেন,
৭২ পরবর্তীতে বিভিন্ন জাতীসত্ত্বাকে স্বীকৃতি না দিয়ে বাঙ্গালী বানাতে চেয়েছিল। পাহাড়কে অস্থিতিশীল করার চক্রান্ত করা হয়, বাংলাদেশ বিনির্মান করতে হলে সবাইকে ঐক্যবন্ধ হতে হবে। আমরা জাতিগত বিভাজন দূর করে মর্যাদা প্রতিষ্ঠা করবো।
যারা লুটপাট করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে বলে জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট