1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন আলহাজ্ব আবদুল কাদের মিয়া

  • সময় বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৭৫৪ পঠিত

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি,বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল কাদের মিয়া

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বেসামরিক বিমান চলাচল ও পরিবহন এবং গৃহায়ন ও পর্যটন মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি কে যুক্তরাষ্টের জে এফ কে বিমান বন্দরে পৌছলে তাকে বরাবরের মত স্বাগত জানান নিউ ইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি,বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক,সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য,আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক ছাত্রনেতা আলহাজ্ব আব্দুল কাদের মিয়া।
এ সময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার,সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লা আল বাকের ভূঁইয়া, সন্দ্বীপের রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার ইলিয়াস, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি জাফর উল্যা, এ টি এম মাসুদ, এ টি এম রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন বাংলাদেশ আওয়ামীলীগের ইতিহাস গৌরব ও সংগ্রামের ইতিহাস বাংলাদেশের রাজনীতির বটবৃক্ষ আওয়ামী লীগ শুধু দল নয়,কোটি মানুষের অনুভূতি।আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়ায়।তিনি দলের প্রতিটি স্থরের নেতা কর্মী কে সর্ব্বোচ্চ ত্যাগ স্বীকার করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে।বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল।ডিজিটাল বাংলাদেশ সমৃদ্ধি বাংলাদেশ এগিয়ে চলছে দূ্র্বার গতিতে শেখ হাসিনার নেতৃত্বে তাই বলতে হয় যতদিন শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি তিনি আরো বলেন: করোনা মহামারী তে ও আমাকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য আবদুল কাদের মিয়া কে ধন্যবাদ জানান এবং বলেন আবদুল কাদের মিয়া একজন মুজিব আদর্শের নিবেদিত প্রাণ,দেশে বিশেষ করে সন্দ্বীপে আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের মাধ্যমে করোনা কালীন সময়ে হাজার হাজার হতদরিদ্রদের মাঝে খাবার সামগ্রী ইফতার সামগ্রী নগদ টাকা সহ বিভিন্ন উন্নয়ন কাজে ভূমিকা রেখে যাচ্ছেন,দেশে বিদেশে আওয়ামী রাজনীতি র জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছেন,পরে সবাই কে ধন্যবাদ জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট