1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম

  • সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৭ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম–৮ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতৃবৃন্দ। এতে ভোটের মাঠে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ, যা প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তুলছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বোয়ালখালীর বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতারা বলেন, স্বাধীনতার চেতনা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির আন্দোলনকে আরও শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন। তারা বলেন, এরশাদ উল্লাহ একজন সৎ ও যোগ্য নেতা—তাকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর চৌধুরী, বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মহিউদ্দিন, সদস্য সচিব জয়নাল আবেদীন চৌধুরী রবিন, ভাইস চেয়ারম্যান গোলাম মঈনুদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুছ মেহের, সংগঠের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মানিকসহ দলের শীর্ষ ও স্থানীয় নেতারা।

স্থানীয় বিএনপি নেতারা জানান, বোয়ালখালী ও চান্দগাঁও এলাকায় দলের সাংগঠনিক শক্তি নতুন করে দৃশ্যমান হচ্ছে। মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাদের সরব উপস্থিতি প্রচারণায় বাড়তি গতি এনে দিয়েছে।

চট্টগ্রাম–৮ আসনে বর্তমানে ছয়জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে এই আসনের রাজনৈতিক মাঠ।

উল্লেখ্য, বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট