1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় ধরনের রদবদল চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত দাওয়াতে খায়র ইজতিমা সম্পন্ন ভারত আর বাংলাদেশের আকাশ, মাটি এক না; এটা ১৯৪৭ সালে ফয়সালা হয়ে গেছে: নাহিদ ইসলাম সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত ৩৮ নম্বর ওয়ার্ডে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বোয়ালখালীতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত

চন্দনাইশে ধানের শীষের সমর্থনে ছাত্রদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৪ পঠিত

আসন্ন ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী জসীম উদ্দীন আহমদকে বিজয়ের লক্ষ্যে চন্দনাইশে বিশাল লিফলেট বিতরণ, মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এস.এম. আমিনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। গণসংযোগটি চন্দনাইশ-আনোয়ারা সড়কের বরকল, বরমা ও বৈলতলী হয়ে মৌলভীবাজার-কেশুয়া রাস্তার মাথা এলাকায় প্রদক্ষিণ করে। পরবর্তীতে চন্দনাইশ বাগিচার হাট ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে মিছিলটি গাছবাড়িয়া সরকারি কলেজ ও খাঁন হাট এলাকা পদক্ষিণ করে। সর্বশেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পুরাতন কলেজ গেটস্থ ধানের শীষের প্রধান কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি

সমাপ্ত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সম্পাদক নুরুল কবির কমিশনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সেলিম উদ্দীন। এছাড়াও কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন, বিএনপি নেতা: মুরিদুল আলম, বাবুল আলমগীর, মাহাবু আলম, আবদুর রহমান শ্যামা ও নাছির, যুবদল নেতা ইমরান, জামাল, নাছির, সোহেল, রিপন, ছাত্রদল নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল নোমান, চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: তাসকিন আহমদ আরিফ, বরমা ইউনিয়ন নেতা মিরাজুল ইসলাম (অভি), বরমা ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মো: সাইদ, মো: পাভেল, মো: পিয়াল, কাইদা আজম, ছামিম, আব্দুল্লাহ, মো: বেলাল, মোহাম্মদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

বার্তা পৌঁছে দেব।” গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটারদের কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান তারা। উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এস.এম. আমিনুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা রাজপথে আছি এবং নির্বাচনের দিন পর্যন্ত চন্দনাইশের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট