
মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ সংসদীয় আসন(বন্দর–ইপিজেড–পতেঙ্গা) এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন ক্রমেই গণজোয়ারে রূপ নিচ্ছে। বিএনপির মনোনীত প্রার্থী, দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে দিনভর গণসংযোগ,গণমিছিল ও পথসভায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিপুল উপস্থিতি এই আসনে ধানের শীষের পক্ষে জনমত সুদৃঢ় হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
সোমবার দুপুরে ইপিজেড এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল ও বর্ণাঢ্য গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল-এর নেতৃত্বে আয়োজিত এই গণমিছিলে সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
গণমিছিলটি সিমেন্ট ক্রসিং মোড় থেকে শুরু হয়ে ইপিজেড–সল্টগোলা ক্রসিং প্রদক্ষিণ করে নারিকেলতলা এলাকার এস আলম–বি আলম গলিতে গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
গণমিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রোকন উদ্দিন মাহমুদ খলিল, ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আনসারী,ইমরান খান,নগর বিএনপির সদস্য নূরুজ্জামান কন্ট্রাক্টর, মাহাবুব এলাহী,মোঃ শাহজাহান,মোঃ আলী সাজু, রিয়াজ উদ্দিন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, আলমগীর, মিজানুর রহমান পারুল,সুমন রহমান,নওশাদ হোসেনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এছাড়াও যুবদলের রিয়াদ,মোহাম্মদ রাশেদুল আলম,মোঃ শাজাহান, স্বেচ্ছাসেবক দলের ইউসুফ সুমন, সাইফুল,শ্রমিক দলের মীর ইফতেখার, কপিল,গণজাগরণ দলের ওমর ফারুক,আঃ করিম,ছাত্রদলের সাহেদ, আকিব জাভেদসহ বিএনপি ও এর অঙ্গ,সহযোগীসংগঠন-যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, তাঁতীদল ও জাসাসের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
এদিকে সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল-এর নেতৃত্বে ৩৯ নম্বর ওয়ার্ড নির্বাচন কেন্দ্র কমিটির আওতাধীন সকল ইউনিটের সমন্বয়ে
“আমির খসরুর সালাম নিন,ধানের শীষে ভোট দিন”স্লোগানে পৃথক একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে ৩৯ নম্বর ওয়ার্ডের এ ইউনিট এবং বি ইউনিট (হোন্দলপাড়া নির্বাচন কেন্দ্র কমিটি)-এর নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। কেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সংগঠিত অংশগ্রহণে এই মিছিলও ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন আরও সুসংহত করে তোলে।
পৃথক কর্মসূচির অংশ হিসেবে বন্দরের ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম উদ্দিন-এর নেতৃত্বে ধানের শীষের সমর্থনে আরেকটি গণসংযোগ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এই মিছিলটি মূল গণমিছিলের সঙ্গে একত্রিত হয়ে পুরো নির্বাচনী এলাকা প্রদক্ষিণ করে, ফলে কর্মসূচিতে নতুন গতি ও ব্যাপকতা যোগ হয়।
পরে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে চট্টগ্রাম-১১ আসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীকে বিজয়ী করতে হবে। তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হলে এই আসনে ধানের শীষের বিজয় অনিবার্য।
Leave a Reply