1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের চিকিৎসা শিক্ষাঙ্গনে নারী নেতৃত্বের এক উজ্জ্বল নাম অধ্যাপক ডা. কামরুন নেসা (রুনা) খেজুর গাছ প্রতীক নিয়ে সভাপতি প্রার্থী আলহাজ্ব মো: আবুল কাশেমের নির্বাচনী গণসংযোগ শিক্ষা ও গবেষণায় চবি আরবি বিভাগের প্রাক্তন শিক্ষকদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে -চবি উপাচার্য জেলা প্রশাসকের মতবিনিময় পটিয়ায় অর্ধশতাধিক প্রান্তিক জনগোষ্ঠী পেল উপজেলা প্রশাসনের সহায়তা চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান সাতকানিয়ায় দিনব্যাপী ‘দায়িত্বশীল তারবিয়াত ও হুফ্ফাজ সম্মেলন–২০২৬’ সম্পন্ন ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পটিয়া শেভরনে চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ PHP Family-এর চার সদস্য এবার কূটনীতিতে

ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • সময় শনিবার, ২ মে, ২০২৬
  • ২৭৬ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের রুবিগেইটস্থ ঐতিহ্যবাহী ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে খাজা শাহ্ নূর দরবেশ মওলা (রা.)-এর ১৪ জিলক্বদ চন্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ উপলক্ষে আয়োজিত ‘খাইমাতু রুফাইদা (রা.) ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২ মে) আশেকানে পাক পঞ্জেতন রজা নূরীয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে চট্টগ্রামের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালের সুনামধন্য চিকিৎসকেরা অংশ নেন। তাঁরা মেডিসিন, হৃদরোগ, গাইনি, শিশু, বাতব্যথা, অর্থোপেডিক, মানসিক স্বাস্থ্য, নাক-কান-গলা, চক্ষু, নিউরো ও ফিজিও এবং চর্মরোগসহ বিভিন্ন বিভাগে প্রায় চার শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন ও ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী সিদ্দিকী আল কুরাইশী। তিনি বক্তব্যে বলেন, “খাইমাতু রুফাইদা (রা.)’ নামকরণের পেছনে রয়েছে ইসলামের ইতিহাসে প্রথম নারী নার্স হিসেবে খ্যাত সাহাবায়ে রাসূল (দ.) হযরত রুফাইদা আল আসলামিয়া (রা.) এর অনন্য অবদান। তিনি যুদ্ধে আহতদের সেবায় নিয়োজিত ছিলেন এবং মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুফিয়ায়ে কেরামদের দরবারসমূহ যুগে যুগে চিকিৎসা ও খাদ্য সহায়তাসহ মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
মেহমানে আলা হিসেবে

উপস্থিত ছিলেন সাতকানিয়া দক্ষিণ শুকছড়ি চিশতীয়া আলীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত সৈয়দ নাসেরুল হক চিশতী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফিনিশ একাডেমির পিএইচডি ফেলো ড. সেলিম জাহাঙ্গীর।
আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ সাদী, ড. শাহীনুর রহমান ও ড. নূরুল আলম। তাঁরা মানবতা ও চিকিৎসাসেবায় আউলিয়া কেরামের দরবারসমূহের ঐতিহাসিক অবদান তুলে ধরেন।
আমন্ত্রিত অথিতি হিসেবে শাহজাদা তানজিদ হাশেমী, শাহজাদা মাওলানা মুহাম্মদ আকমল রেজা, হাসান মুহাম্মদ কফিলুদ্দীন, শাহজাদা সরওয়ার হোসেন মিরু, পীরজাদা হাফেজ খায়রুল বশর ছিদ্দিকী ফয়সল, পীরজাদা নঈম উদ্দিন রজায়ীসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম ও অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মুহাম্মদ আবদুর রহমান নূরী। মিলাদ ও কেয়াম পরিচালনা করেন শাহজাদা সাহিলুর রশিদ নূরী। শেষে মাওলানা মঈনুদ্দীন নূরী আল কুরাইশীর দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ওষখাইন গাউছিয়া রহমানিয়া মাওলা মঞ্জিল ও ওষখাইনীরি নূরীয়া বিষু দরবারের স্বেচ্ছাসেবক বৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট