1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ওমান প্রবাসী মনির খান আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত সেঞ্চুরিয়ান লায়ন্স ও লিও ক্লাবের হ্যান্ডওভার-টেকওভার, ডিজি টিম সংবর্ধনা, চার্টার নাইট ও ক্লাব অফিসার্স স্কুলিং অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র আর্থিক সহায়তা প্রদান শিক্ষার মানোন্নয়নে দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসায় পুরস্কার বিতরণী ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ চট্টগ্রামে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়’র জন্মদিন পালিত শাকপুরা বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি বোয়ালখালীতে দেশীয় ফলের সমাহারে জাতীয় ফল মেলা ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ডেন্টাল চেক-আপ কর্মসূচি অনুষ্ঠিত

রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

  • সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১১৮ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে গিয়ে আবুল কালাম (৩২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে তার সন্ধানে স্বজনরা কর্ণফুলী নদীসহ বিভিন্ন এলাকায় মাইকিং করছেন।
নিখোঁজ আবুল কালাম বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মনুপাড়ার আবদুল মাজেদের ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হন আবুল কালাম। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে তাকে খুঁজে না পেয়ে স্বজনরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন এবং মাইকিং চালান।
নিখোঁজ যুবকের ভাই জিসান জানান, রাত ১টার দিকে রায়খালী খালের ঘাটকূল এলাকায় মাছ ধরতে জাল নিয়ে বের হন আবুল কালাম। সকালে ঘরে না ফেরায় খাল ও নদীর বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ঘাটকূল এলাকায় আবুল কালামের ‘শেষ বিদায় স্টোর’ নামে একটি দোকান রয়েছে। পাশাপাশি তিনি খাল থেকে মাছ ধরার কাজও করতেন।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল খাল ও নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট