1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ

পটিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন।

  • সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২২২ পঠিত

পটিয়া প্রতিনিধি।

চট্টগ্রামের পটিয়া উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব।
উদ্বোধনী অনুষ্ঠানে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, শিশুদের অপুষ্টি দূরীকরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের নির্ধারিত বয়সের সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের একটি ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের একটি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
ক্যাম্পেইনটি সফলভাবে বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবককে তাদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ জানিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট