1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এনইএইচআরএফ চট্টগ্রাম জেলা কমিটি পুনর্গঠন: লায়ন ফারুক সভাপতি, মমিনুল হক সাধারণ সম্পাদক পটিয়াতে প্রত্যয়ের মাস ব্যাপী বিতর্ক কর্মশালার সমাবর্তন অনুষ্ঠান চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আছিফ-জাহাঙ্গীর পরিষদ খুলশীতে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মরদেহ উদ্ধার, গলায় দাগ ঘিরে রহস্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির সংবাদ সম্মেলন। ভূজপুরে ইসলামী ছাত্রসমাজের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্মৃতির আয়নায় বিটিভির লাল-সবুজ লোগো – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ব্রাজিলের জার্সি গায়ে যাচ্ছিলেন বড় পর্দায় খেলা দেখতে ফ্লাই ওভারে শেষ হয়ে গেল সব

  • সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৭৪ পঠিত

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে দূর্ঘটনায় চট্টগ্রাম মহানগর এনসিপি’র আহবায়ক কমিটির সদস্য ফায়াজ (২৬) নিহত হয়েছে৷

রাত আনুমানিক পৌনে ১০ টা থেকে ১০টার মধ্যে ফ্লাইওভারটির জিইসি অংশে এই দূর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে৷

একাধিক সূত্রে জানা গেছে, ফায়াজ নিজে বাইক চালিয়ে দুই নাম্বার গেইট থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিলেন৷ এসময় ফ্লাইওভারটিতে থাকা সড়ক বাতি না জ্বলার কারণে আশ পাশের পরিবেশ ছিল ঘুটঘুটে অন্ধকার৷ এমন পরিবেশে বৃষ্টির মধ্যে ফ্লাইওভারের ওপর বিকল হয়ে দাঁড়িয়েছিল একটি কার্ভাট ভ্যান৷ ফায়াজের মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকটি লক্ষ্য করতে না পেরে ফায়াজ বাইক নিয়ে ট্রাকটির পেছনে আঘাত করলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়৷

নিহত ফায়াজের বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে৷ পেশাগত জীবনে তিনি একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে৷ এনসিপি’র একাধিক নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, সংগঠনটির প্রতিটি কর্মসূচিতে ফায়াজ বেশ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিতেন৷ সর্বশেষ গতকাল (মঙ্গলবার) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতেও তিনি অংশ নেন৷

ব্রাজিলের জার্সি গায়ে যাচ্ছিলেন বড় পর্দায় খেলা দেখতে :

বিশ্বকাপে ব্রাজিল দলের সমর্থক ছিলেন ফায়াজ৷ তার এক ঘনিষ্ট সহকর্মী বলেন, তিনি আমাদেরকে গ্রুপে জিজ্ঞাস করেছিলেন আজ কোথাই বড় স্ক্রিনে খেলা দেখানো হবে৷ রাতে রাত দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ট্রাকের নীচে তাঁর নিথর দেহ৷ এসময় রেইন কোটের ভেতর তার পরনে ব্রাজিলের হলুদ জার্সি দেখে ধারণা করছি বড় পর্দায় খেলা দেখতে তিনি তাঁর অক্সিজেন এলাকার বাসা থেকে রওনা হয়েছিলেন৷

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট