1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সপ্তম বর্ষে দৈনিক চট্টগ্রামের খবর: আস্থা, ভালোবাসা ও স্বপ্নের এক নিরন্তর পথচলা সুকন্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের নজরুল বর্ষ পালন। বাঙালী জাতীয় সত্ত্বার অবিচ্ছেদ্য অংশ শেরে বাংলা একে ফজলুল হক- তসলিম উদ্দীন রানা বোয়ালখালীতে সাড়ে ৬ হাজার গাছ রোপণ বোয়ালখালীতে মাদক বিক্রির দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: ভূজপুরে ফলজ গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান শিপন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া পরলোকে দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সৃজনে সাফল্যে ৩৯ পেরিয়ে চার দশকে চট্টল স্লোগানে চট্টল থিয়েটার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আহলা দরবার শরীফ ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা

সত্য,সুন্দর ও মানবপ্রেমই ছিল শ্রী কৃষ্ণের দর্শনঃ জন্মাষ্টমী উপলক্ষে চসিক মেয়রের শুভেচ্ছা বার্তা

  • সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৫৯১ পঠিত

সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ শুভ জন্মতিথি।

এ শুভক্ষণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী সনাতন ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় সিটি মেয়র বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। হিন্দুদের বিশ্বাস অনুসারে, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
সমাজ থেকে অন্যায়-অত্যাচার, অধর্ম, কুসংস্কার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিলো যুগাবতার শ্রীকৃষ্ণের মূল দর্শন। শ্রীকৃষ্ণ তার জীবনাচরণ ও কর্মের মধ্য দিয়ে সমাজে সাম্য, ভ্রাতৃত্ব, মানবপ্রেম, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করেছিলেন।
তার ত্যাগের আদর্শ ও দর্শন অনুসরণের মাধ্যমে আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে ভক্তদের অণুপ্রাণিত করবে বলে মেয়র আশা প্রকাশ করেন।
মেয়র বৈশ্বিক মহামারী করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আচার অনুযায়ী জন্মাষ্টমী পালনে আহবান জানান। তিনি শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘শ্রী শ্রী জন্মাষ্টমী’ উৎসবের সাফল্য এবং সকল নাগরিকের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট