1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত। পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ের এডহক  কমিটির সভাপতি মফিজুর রহমান সংবর্ধিত সিএসসিআর-এ চরম গাফিলতি: মায়ের ইনজেকশন দেওয়া হলো নবজাতককে, শিশু আইসিইউতে, নার্স পলাতক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত। প্রিয়নবী রহমাতুল্লিল আলামীনের শৈশব ও কৈশোর জীবন -কায়মা জান্নাত বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত

  • সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ পঠিত

আলমগীর আলম, পটিয়া।

পটিয়ার ঐতিহ্যবাহী শাহ আমির উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতি।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা সভায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন শাহ আমির উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মফিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে মফিজুর রহমানের মনোনয়ন অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। তিনি একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, একজন শিক্ষানুরাগী ও সমাজসেবী হিসেবে মফিজুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তরিকতা শাহ আমির উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক আবদুর রাজ্জাক, বিশিষ্ট রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম, পটিয়া সবুর রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর আলম, প্রভাষক ফারুক আহমেদ রাজু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোমিনুল হক মোমেন, আবুল কাশেম, সাইফুল আলম, হাসান মানিক প্রমুখ।
সংবর্ধিত অতিথি মফিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, শাহ আমির উচ্চ বিদ্যালয় তাঁর শৈশব ও শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি আনন্দিত ও গর্বিত। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং ঐতিহ্য ধরে রাখতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সংবর্ধনা তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও তিনি শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট