1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ইস্কান্দার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন গরুর রশিতে লেগে সিএনজি দুর্ঘটনা, গরুর মালিক পক্ষের হামলায় পুলিশের এএসআইসহ আহত ৪ কিসের এত বড়াই আমাদের বলো? -নোহা নেছার অন্নি  ৬৯তম CMC Day উপলক্ষে চমেক হাসপাতালের ৭৯ নম্বর ওয়ার্ডে পার্কভিউ হসপিটালের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অপ্রতিম -অভিলাষ মাহমুদ বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রবীণ আলেম মাওলানা এজহার সাহেব আর নেই

চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ইস্কান্দার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন

  • সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ পঠিত

 

চট্টগ্রামের প্রবীণ ও পেশাদার সাংবাদিকদের ঐক্য, মর্যাদা, কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত ‘চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাব’ (রেজিস্ট্রেশন নম্বর: CH-16724/2026)-এর ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

​গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) নগরীর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে প্রবীণ সাংবাদিক ইস্কান্দার আলী চৌধুরী-কে সভাপতি এবং সাংবাদিক, লেখক ও টেলিভিশন উপস্থাপক মোহাম্মদ কামাল উদ্দিন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

​সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক শেখ মোহাম্মদ নজরুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

​সভায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন সূচনা বক্তব্য দেন এবং ‘অভিমুখ’ সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাগত বক্তব্য তুলে ধরেন।

​এছাড়াও সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ফারুক ইকবাল, দেবপ্রসাদ দাশ দেবু, হামিদ হোসাইন, দুলাল কান্তি বড়ুয়া, সাইদুল ইসলাম মাসুম, ফরহাদুল হাসান মোস্তফা, জিল্লুর রহমান শাকিল, আলমগীর চৌধুরী, অরুপ কুমার চন্দ এবং শিবলী সাদিক কফিল প্রমুখ।

​বিশেষ এই সাধারণ সভায় চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিকবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট