1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডাক জীবন বীমা, চট্টগ্রামের ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি বোয়ালখালীতে আগুনে পুড়ল ঘরবাড়ি, রক্ষা পেল না টাকা-স্বর্ণ পটিয়ায় আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী পালিত পটিয়ার মহাজন হাটে সিএনজি শ্রমিকদের অবস্থান ধর্মঘট যাত্রীদের দুর্ভোগ চরমে পটিয়ায় সবজির দাম  কমলেও মাছের বাজার চড়া পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে এনসিপি নেতৃবৃন্দ গলায় মাছের কাঁটা নামানোর পরিচিত মুখ পটিয়ার সঞ্জয় সেন আজ ২৯ সেপ্টেম্বর সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময়

ডাক জীবন বীমা, চট্টগ্রামের ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

  • সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ পঠিত

ডাক জীবন বীমা, আঞ্চলিক অফিস, চট্টগ্রাম এর উদ্যোগে “ডাক জীবন বীমা, প্রচার, প্রসার ও উন্নয়ন ” শীর্ষক ইনহাউজ প্রশিক্ষণ চট্টগ্রাম জিপিও অডিটোরিয়ামে গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ডাক জীবন বীমা, চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক ড. সেলিম শেখ।
প্রধান প্রশিক্ষক ছিলেন ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল, বান্দরবান জনাব গোপাল নাথ। প্রশিক্ষক ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার (মাঠ), চট্টগ্রাম জনাব কে এম আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব হাসমতউল্লাহ সজীব ও নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা মিজ আয়শা মনোয়ারা। ডিআরএম(ইস্যু ও প্রশাসন) জনাব মোঃ মনজুর হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিস (সুপার) মিজ শিল্পী তালুকদার। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জনাব তানজিলুল কবির, পবিত্র গীতা পাঠ করেন মিস নিশীতা দাশ, পবিত্র ত্রিপিটক পাঠ করেন জনাব তাতুমনি চাকমা।
প্রধান অতিথি ড. সেলিম শেখ ডাক জীবন বীমার প্রচার, প্রসার ও উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা করেন ও বিভিন্ন দিকনির্দেশনা দান করেন। সুনিপুণ নেতৃত্ব, দায়িত্বশীল কর্মীবাহিনী ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছানোর প্রত্যয়ে কাজ করতে তিনি সবাইকে আহবান জানান।
প্রধান প্রশিক্ষক জনাব গোপাল নাথ মনোমুগ্ধকর স্লাইড শো প্রেজেন্টেশনের মাধ্যমে ডাক জীবন বীমার আদ্যোপান্ত তুলে ধরেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। পরে তিনি প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রশিক্ষক জনাব কে এম আবদুল হামিদ বীমা প্রচারকগণের বিভিন্ন ভুলগুলো তুলে ধরেন এবং সমাধানের কর্মপদ্ধতির উপর আলোকপাত করেন।
বিশেষ অতিথিবৃন্দ ডাক জীবন বীমার সুনাম বৃদ্ধির বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
জনাব সুজন ভট্টাচার্যের পরিকল্পনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুপারভাইজার (মেঃ দাবী) জনাব বাসুদেব চন্দ্র দে। আরো বক্তব্য রাখেন জনাব মোঃ সরওয়ার আলম -১, শিল্পী চৌধুরী, পূর্ণিমা মজুমদার, সুজন ভট্টাচার্য, আবদুর রহমান।
অনুষ্ঠানের প্রারম্ভে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন সরমিন আক্তার, অন্তরা চাকমা, আফসার হাবীব, কৌশিক দাশ, মোঃ মোশারফ হোসেন, মোঃ হোসেন।
প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন জনাব ইব্রাহিম খলিল, তমল কান্তি দাশ, আবুল কালাম আজাদ, সেকান্দর হোসেন তালুকদার, শিমুল মিত্রসহ বিভিন্ন এজেন্টগণ।
প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি অবিভাগীয় প্রচারক রায়হানুল জান্নাত কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সকলকে আপ্যায়নের পর সভাপতি প্রশিক্ষণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট