1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কচুখাইনে মোহাম্মদ ছালে আহমদ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান মোঃ কামরুল হুদা খাঁন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শানে সিরিকোটি (রহ:) শিক্ষা বৃত্তি পরীক্ষা উপকমিটির সভা অনুষ্ঠিত পটিয়ায় ৩৩ বছরের শিক্ষকতা শেষে আবেগঘন বিদায় রমা ভট্টাচার্যের সিআরবি’র রেলওয়ে হাসপাতাল আধুনিকায়ন: জনবান্ধব স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া কর্ণফুলী শাহ আমানত সেতুর অবৈধ টোল বাতিলের দাবি, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব আধুনিক আবাসিক প্রকল্প সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র সাম্রাজ্য ভাগাভাগি নিয়ে বিরোধ ‘মাদক সম্রাট’ সোবহান নিহত!

শানে সিরিকোটি (রহ:) শিক্ষা বৃত্তি পরীক্ষা উপকমিটির সভা অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৪ পঠিত

 

মুহাম্মদ বোরহান উদ্দীন
চট্টগ্রাম মহানগর

আজ ১৩ নভেম্বর ২০২৬ইং, জুমাবার, বাদ মাগরিব গাউসিয়া কমিটি বাংলাদেশ, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় আয়োজিত ১ম “শানে সিরিকোটি (র) শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৬ইং সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক সভা পরীক্ষা উপকমিটির আহবায়ক জনাব আবু জাহেদের সভাপতিত্বে বায়েজিদ বোস্তামী থানাধীন লোহারপুল স্বপ্না পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতে সদস্য সচিব-আবু নাছের সোহেল পরীক্ষার ফরম বিতরণ ও সার্বিক বিষয়ে অবহিত করেন। ইতোমধ্যে ৭০ অধিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩ হাজার ফরম বিতরণ সম্পন্ন হয়েছে।

উপকমিটির আহবায়ক জনাব আবু জাহেদ বলেন- আগামী ১২ ডিসেম্বর, শনিবার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে এই বৃত্তি পরীক্ষার আয়োজন। সকলের সহযোগিতা কামনা করে বলেন- ইতোমধ্যে এই বৃত্তি পরীক্ষার প্রধান উপদেষ্টা হিসেবে সদয় সম্মতি দিয়েছে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, বায়েজিদ থানার আহবায়ক মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান।

এতে উপস্থিত ছিলেন- পরীক্ষা উপকমিটির প্রধান সমন্বয়ক গাউসিয়া কমিটি বাংলাদেশ, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড শাখার সভাপতি প্রফেসর মুহাম্মদ সহিদুল হক মণ্ডল,  সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন খোকন, সদস্য সচিব-আবু নাছের সোহেল, উপকমিটির সদস্য মণ্ডলী মাওলানা মুহাম্মদ নুরুল কাদের, মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল ফোরকানী, মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ ইয়াসির আরাফাত, মুহাম্মদ শাহ্ জাহান, মুহাম্মদ আব্দুল কাইয়ুম, মুহাম্মদ রায়হান চৌধুরী, মুহাম্মদ হায়দার আলী, মুহাম্মদ ইফতেকারুল হক আরিফ, মুহাম্মদ নিজাম উদ্দিন সুজন প্রমুখ।

পরিশেষে মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিনের দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে সভা সমাপ্তি করা হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট