
পটিয়া প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনৈতিক পর্ষদ সদস্য, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে পটিয়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পটিয়া উপজেলা এনসিপির উদ্যোগে পটিয়া থানার মোড় থেকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মশাল মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, সদস্য সচিব অ্যাডভোকেট আরমান উদ্দিন আজাদ, সিনিয়র সাংগঠনিক সম্পাদক নূরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল মোস্তাফা মুনিরী, যুগ্ম সদস্য সচিব মো. আসিফ ও সহ-প্রচার সম্পাদক হাফেজ সায়েম সিদ্দিকী সোহাগ।
এছাড়া জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম তৌকির, যুগ্ম আহ্বায়ক কাজী সিফাত ও তাজরিয়ান হাসানসহ পটিয়া উপজেলা এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে নেতাকর্মীরা নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারও বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের মতো সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
Leave a Reply