1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

খরনায় কামালিয়া দরবারে ওরশ সম্পন্ন

  • সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২০ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি ::

পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল গ্রামের কামালিয়া দরবার শরীফে দিনরাতব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্ব দিয়ে মহাসমারোহে ১৪ নভেম্বর ২০২৬ শনিবার সুলতানুল মুতওয়াক্কেলীন হযরত শাহসূফি গাজী কামাল উদ্দিন শাহ চিশতীয়া নেজামী (রহ.) প্রকাশ খারু ফকির এর ৪৬ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা:) মাহফিল সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা মোহাম্মদ নেজাম উদ্দিন চিশতী ( ম: জি: আ:) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

ওরশ মাহফিলে মেহমানে আলা হিসাবে বক্তব্য রাখেন মাইজভান্ডার দরবার শরীফ ওহাব মঞ্জিলের শাহজাদা সৈয়দ রকিবুল ইসলাম মাইজভান্ডারী ( ম: জি: আ:)। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি।বিশেষ অতিথি ছিলেন নলান্ধা ছৈয়দ ভান্ডার দরবার শরীফ এর সাজ্জাদানশীন শাহজাদা ছৈয়দ মোহাম্মদ এনায়েতুর রহমান আল মাইজভান্ডারী ( ম: জি: আ:), চন্দনাইশ রহমানিয়া দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ গোলাম মওলা মাইজভান্ডারী ( ম: জি: আ:),, খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফজল আহমেদ চৌধূরী, নলান্ধা আলী নেওয়াজ দরবার শরীফের শাহজাদা মাওলানা শাখাওয়াত হোসেন গরীবি প্রমুখ। প্রধান বক্তা ছিলেন তৈয়বিয়া মাইজভান্ডয়রীয়া মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আল্লামা সৈয়দ মাহবুবুল আলম নূরে বাংলা।

শায়ের মোহাম্মদ হাবিবুল্লাহ কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথী ও অন্যন্যদের মাঝে আরো উপস্হিত ছিলেন আনজুমানে মুহিব্বানে চিশতিয়া কামালিয়ার সভাপতি মোহাম্মদ ইউসূফ, সাধারণ সম্পাদক মনছুর আলম, লেখক ও গবেষক মূফতি মোহাম্মদ ছালেহ সূফিয়ান ফরহাদাবাদী, মরমী শিল্পী মোহাম্মদ হেলাল উদ্দিন, ডিএক্সার ও সাংবাদিক নুর মোহাম্মদ, সাংবাদিক আল সিরাজ ভান্ডারী, শায়ের মাওলানা মোহাম্মদ মাসূদ পারভেজ, মাওলানা মোহাম্মদ আমীর হোসেন, মোহাম্মদ মুজিবুর রহমান প্রমুখ। এই মহান ওরশ শরীফ ও মাহফিল অনুষ্ঠানের কর্মসূচিতে ছিল খতমে পাক কোরআন শরীফ, রওজা শরীফ গোছল, পুস্প ও গিলাপ পরিবেশন, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান শরীফ, ঈদে মিলাদুন্নবী ( সা:) ও শানে বেলায়ত মাহফিল, জিকির আজকার ও সামা মাহফিল, বিশ্ব মুসলিম উম্মার শান্তির জন্য মোনাজাত ও তবরুক বিতরণ।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট