1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুহাম্মদ ইউনূস সরকার তরুণদের ভুল পথে গাইড করেছে। ক্ষমতার লোভটাই তাদেরকে শিখিয়ে দিয়েছে। রাজনীতিতে বিশ্বাস-অবিশ্বাস -মহিউদ্দীন কাদের চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম । ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গান – নৃত্য- আবৃত্তি কথামালায় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। চার তলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ’র আমেরিকা গমন

জাতীয় পার্টিকে রাস্ট্র ক্ষমতায় আনতে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে – দিদারুল কবির দিদার

  • সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৮৯৭ পঠিত

জাতীয় পার্টি গত ৩০ বছর রাস্ট্র ক্ষমতার বাইরে তারপরও দেশের মানুষ পল্লীবন্ধু এরশাদ ও তার গড়া দল জাতীয় পার্টি কে ভূলে যায়নি। কারণ এদেশের সকল উন্নয়নের সূতিকাগার জাতীয় পার্টির দ্বারাই সংগঠিত হয়েছিল। তাই জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হলে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। দেশের যুব সমাজ কে পল্লী বন্ধু এরশাদ ও তার রাজনীতি দর্শন সম্পর্কে জানাতে হবে। কারণ পল্লীবন্ধু এরশাদ যখন ক্ষমতা ছাড়েন তখন আজকের যুবকটি ছিল শিশু।জনাব দিদারুল কবির দিদার আজ চট্টগ্রাম মহানগরের খুলশী থানা জাতীয় যুব সংহতির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলছিলেন।
প্রধান বক্তা, জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগর আহবায়ক ও কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অধ্যাপক এ, কে,এম নূরুল বশর সুজন বলেন, চট্টগ্রাম মহানগরের ১৫ টি থানা ও ৪১ টি ওয়ার্ড সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য ইতিমধ্যে মহানগর নেতৃবৃন্দ মাঠে ঝাপিয়ে পড়েছেন।তারই সফল অংশ হল আজকের এই সম্মেলন। তিনি সকলকে দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জননেতা জি,এম কাদেরের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
খুলশী থানা সদস্য যুবনেতা এম,জেড,এইচ রঞ্জুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং ক্বারী মোহাম্মদ জালাল উদ্দিনের কোরান তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি এস এম সাইফুল্লাহ সাইফু, বিশেষ বক্তা ছিলেন জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগর সদস্য সচিব কে এম আবছার উদ্দিন রণি, বিশেষ অতিথি ছিলেন জাতীয় কৃষক পার্টি কেন্দ্রীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি এনামুল হক বেলাল, জাতীয় সেচ্ছাসেবক পার্টি চট্টগ্রাম মহানগর সদস্য সচিব মোহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী, জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ মুন্না, মোহাম্মদ সেলিম, মহানগর নেতা এম,এন ইসলাম, মোহাম্মদ রফিক, এম,এ শুক্কুর, মেজবাহ উদ্দিন তুষার, ইন্জিনিয়ার আরিফ সহ অন্যন্য নেতৃবৃন্দ এবং সমন্বয় করেন জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগর সদস্য ও আকবর শাহ থানা আহবায়ক কামাল উদ্দিন মাসুদ।
সভা শেষে এম জেড,এইচ রন্জু কে সভাপতি, মোহাম্মদ জাহিদুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ এনামুল হক কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট খুলশী থানা কমিটি গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট