1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
অসহায় প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিয়ে,প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ বোয়ালখালীতে ৮২ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম আই লাভ বোয়ালখালীর উদ্বোধন নির্বাচন সামনে রেখে বোয়ালখালীতে যৌথ বাহিনীর মহড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম আনোয়ারায় ইয়াবাসহ কৃষকদলের আহবায়ক আটক চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান এ নির্বাচন ব্যর্থ হলে এদেশের মানুষ অভিশাপ দিবে বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত আলোকিত মানুষের জীবনী (হযরত মাওলানা আলহাজ্ব নুর মোহাম্মদ সাহেব ) আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ

হাটহাজারী খেলোয়াড় সমিতি কর্তৃক সংবর্ধিত বীজ অ্যাওয়ার্ড প্রাপ্ত লায়ন সালাউদ্দিন আলী

  • সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৩২ পঠিত

হাটহাজারী খেলোয়াড় সমিতি কর্তৃক সংবর্ধিত বীজ অ্যাওয়ার্ড প্রাপ্ত লায়ন সালাউদ্দিন আলী

হাটহাজারী খেলোয়াড় সমিতির উদ্যোগে ২৬ই ডিসেম্বর রবিবার হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আহবায়ক মোঃ জসিম উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ সাহেদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী আসনের সংসদ সদস্য ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকতা শাহিদুল আলম বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ রপিকুল ইসলাম, সংবর্ধিত অতিথি এশিয়ান স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের সিইও লায়ন সালাউদ্দিন আলী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ সভাপতি নিজাম উদ্দিনসহ
উপস্থিত ছিলেন আরো অন্যান্য অতিথিবৃন্দ।

হাটহাজারী আসনের মাননীয় সংসদ সদস্য ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি সাবেক মন্ত্রী, জনাব ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন আজকের সারা দেশে তরুণদের জয়জয়কার। এই তরুণরা গড়বে আগামীর বাংলাদেশ। আজ একেকজন উদ্যোক্তা হয়ে দেশের অর্থনীতির চাকা যেভাবে সচল করছে তাতে আমরা আশাবাদী। এই তরুণদের হাত ধরেই বদলে যাবে বাংলাদেশ।

তিনি বলেন, সালাউদ্দিন আলী একজন তরুণ মেধাবী সংগঠক ও উদ্যেক্তা। তার সফলতার সুনাম দেশ ছাড়িয়ে বিদেশেও প্রশংসা অর্জন করেছে। সালাউদ্দিন আলী আমাদের হাটহাজারীর গর্ব। আমরা আশাবাদী এই তরুণদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। আগামীর চট্টগ্রাম তথা হাটহাজারী। তরুণ উদ্যোক্তা সালাউদ্দিন আলীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন “দি ওয়ার্ল্ড কনফেডারেশন অফ বিজনেস” অ্যাওয়ার্ড পাওয়ায় লায়ন সালাউদ্দিন আলীকে এ সংবর্ধনা দেয় হাটহাজারী খেলোয়াড় সমিতি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট