1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু

ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছেন খালেদা জিয়া

  • সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১১৩১ পঠিত

 

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছেন। শারীরিক অবস্থা ভালো আছে। গত চারদিনে তার জ্বর আসেনি। দুর্বলতা ছাড়া অন্য কোনো সমস্যা নেই।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্যরা বুধবার রাত ১০টার পর গুলশানে তার বাসায় যান। এ সময় তারা সার্বিক খোঁজ-খবর নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তার শারীরিক দুর্বলতা আছে। তবে দিন দিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

তিনি আরও বলেন, ‘বুধবার খালেদা জিয়ার করোনায় আক্রান্তের ১৪ দিন শেষ হয়েছে। অক্সিজেন স্যাচুরেশন ৯৯ আছে। চেস্ট ক্লিয়ার, কাশি নেই। ৩ দিন ধরে তাঁর শরীরে জ্বর নেই।

আগামী সপ্তাহে করোনা পরীক্ষা করা হবে। ফলাফল পাওয়ার পর বোর্ড সদস্যদের নিয়ে পর্যালোচনা করা হবে। চিকিৎসক হিসেবে বলতে পারি উনার অবস্থার উন্নতি হয়েছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট