1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ওমান প্রবাসী মনির খান আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত সেঞ্চুরিয়ান লায়ন্স ও লিও ক্লাবের হ্যান্ডওভার-টেকওভার, ডিজি টিম সংবর্ধনা, চার্টার নাইট ও ক্লাব অফিসার্স স্কুলিং অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র আর্থিক সহায়তা প্রদান শিক্ষার মানোন্নয়নে দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসায় পুরস্কার বিতরণী ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ চট্টগ্রামে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়’র জন্মদিন পালিত শাকপুরা বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি বোয়ালখালীতে দেশীয় ফলের সমাহারে জাতীয় ফল মেলা ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ডেন্টাল চেক-আপ কর্মসূচি অনুষ্ঠিত

এ্যাম্বুলেন্সের ভিতর ৫৮৯ বোতল ফেন্সিডিলসহ আটক ০৩

  • সময় শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৫৩৫ পঠিত

পলাশ সেনঃ

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী এ্যাম্বুলেন্সযোগে মাদকদ্রব্য নিয়ে ফেনী হতে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছে।উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৯ জুন ২০২২ ইং তারিখ ১৭২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানাধীন সলিমপুর এলাকায় ঢাকা,চট্টগ্রাম রোডে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির এ্যাম্বুলেন্স তল্লাশী করে আসামী ১।মোঃ মহিউদ্দিন হোসেন(৩৩),পিতা-মোঃ বেলাল হোসেন,সাং-পশ্চিম ছাগলনাইয়া,থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী, ২।মোঃ কামরুল হাসান(২৫),পিতা- মৃত আব্দুল আলী,সাং-পশ্চিম ছত্তরুয়া, থানা-জোরাগঞ্জ,জেলা-চট্টগ্রাম, এবং ৩।মোঃ কামাল হোসেন (৩২), পিতা-ফজলুল করিম, সাং-মটুয়া নতুন গ্রাম,থানা-ছাগলনাইয়া,জেলা-ফেনীদের আটক করে।পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে এ্যাম্বুলেন্সের ভিতরে রোগী রাখার সীটের উপর হতে আসামীদের নিজ হাতে বের করে দেয়া মতে ৫৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে,তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক পরবর্তীতে তা চট্টগ্রাম এবং অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট