1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা

বাসা থেকে সাংবাদিক সোহানা তুলির লাশ উদ্ধার

  • সময় বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৮২৯ পঠিত

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সাবেক সাংবাদিক সোহানা তুলির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাজধানীর রায়েরবাজারের নিজ বাসা থেকে তার ঝুলন্ত ও মাটিতে হাঁটু গেড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোহানা তুলির বাড়ি যশোর সদরের বটতলা এলাকায়। তিনি রায়েরবাজারের শেরেবাংলা নগর রোডের ২৯৯/৫ নম্বর বাসায় ২০১৮ সাল থেকে ভাড়ায় থাকতেন।

সোহানা তুলির বাংলা ট্রিবিউনের সহকর্মীরা দাবি করেন, তুলির লাশের হাঁটু মাটিতে ছিল। লাশের পাশে একটি টুলও পাওয়া গেছে। এটি আত্মহত্যা হতে পারে না। কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রাখতে পারে।

নিহত সোহানা তুলির ছোট ভাই মোহাইমিনুল ইসলাম বলেন, গতকাল দুপুরে আপুর সঙ্গে কথা হয়েছিল। এরপর আর কথা হয়নি। সকালে ঘুম থেকে উঠে আমি খিলক্ষেত গিয়েছিলাম। সেই সময় আব্বু ফোন করে আমাকে ঘটনাটি জানান। এরপর আপুর বাসায় চলে আসি।

পারিবারিক সূত্র জানায়, নন্দিতা তাবাসসুম নামে তুলির এক বান্ধবী বাসায় এসে নক করে সাড়া পাচ্ছিলেন না। পরে কেয়ারটেকারসহ আশপাশের বাসিন্দারা এসে দেখেন নিজ কক্ষে তুলির লাশ ঝুলছে। এরপর পুলিশকে ফোন করে বিষয়টি জানানো হয়।

তুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। পড়াশোনা শেষে করে সাংবাদিকতা শুরু করেছিলেন। তিনি দৈনিক আমাদের সময়, দৈনিক কালের কণ্ঠে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও সাব-এডিটর কাউন্সিলের সদস্য ছিলেন সোহানা তুলি।

২০২০ সাল সাংবাদিকতা ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন। ব্যবসায়িক দ্বন্দ্বে তিনি খুন হতে পারেন বলে ধারণা পরিবারের সদস্যদের।

হাজারীবাগ থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত জব্দের কাজ শুরু করেছে। এটি হত্যা না আত্মহত্যা- তা তদন্তের আগে বলা যাচ্ছে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট