1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা সীতাকুণ্ডের শিপইয়ার্ডে মৃত্যুফাঁদ: দুর্ঘটনা নাকি নিরাপত্তার ব্যর্থতা? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ১২ রবিউল আউয়াল উপলক্ষে পটিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ “স্ট্রিট ফুডের (ভাসমান খাবারের দোকান) স্বাস্থ্যঝুঁকি এবং এর জন্য আইনি তদারকি নিশ্চিতকরণ” বিষয়ক সেমিনার পটিয়ায় হযরত বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন CLUB 94 BD এর উদ্যোগে হেদায়েত উল্লাহ তুর্কীর জন্মদিন পালিত পটিয়ায় তোহা খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, এলাকাবাসীর মানববন্ধন

আবারো পজেটিভ বেগম খালেদা জিয়া

  • সময় রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৭৮১ পঠিত

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় টেস্টের রিপোর্টও পজিটিভ এসেছে। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে। ফুসফুসেও কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (২৪ এপ্রিল) দিনগত রাতে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়াকে দেখে এসে এ কথা জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী। এর আগে রাত ১০টায় খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে যান ডা. সিদ্দিকী এবং ডা. জাহিদ হোসেন।

জানা গেছে, শনিবার দুপুরে ফিরোজায় অবস্থানরত খালেদা জিয়ার করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করেন ল্যাবএইড হাসপাতালের টেকনোলজিস্ট মো. শরীফ উদ্দিন। তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের আরেক ডাক্তার ডা. আল মামুন।

ডা. সিদ্দিকী বলেন, শনিবার আমরা ম্যাডামের একবার কোভিড টেস্ট করেছিলাম। সেটা লো-টাইটারে পজিটিভ এসেছে। কিন্তু আমরা মনে করছি, আগামী ৫-৬ দিনের মধ্যে তিনি করোনা নেগেটিভ হয়ে যাবেন। আর তার বাসার সব (১৪ জন) স্টাফের পরীক্ষা করেছি, তাদের মধ্যে ৩ জনের পজিটিভ এসেছে। বাকিদের করোনা নেগেটিভ রেজাল্ট এসেছে। কিন্তু সবাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।

তিনি আরও বলেন, ম্যাডাম এবং অন্যদের দেখে বোঝার উপায় নেই যে তাদের কোনো জটিলতা ছিল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. সিদ্দিকী বলেন, শনিবার ম্যাডামের করোনা দ্বিতীয় টেস্ট ছিল। আগামী ৪-৫ দিনর মধ্যে আবার তার করোনা টেস্ট করব। শনিবার তার শারীরিক অবস্থা খুব ভালো। আপনারা জানেন, তাকে পর্যবেক্ষণে রেখেছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট