1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান বন্দর নগরীতে ডিবির মধ্যরাতের তাণ্ডব ৫৪৩ কার্টুন অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার দুই চোরাকারবারি গ্রেপ্তার সীতাকুণ্ডে উঠান বৈঠকে স্বামীর পক্ষে ভোট চাইলেন স্ত্রী সীতাকুণ্ডে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে মিছিল সমাবেশ ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে প্রকাশিত আটটি বইয়ের মোড়ক উম্মোচন ড. সুকোমল বড়ুয়া ধানের শীষ প্রতীক তুলে দিলেন চট্টগ্রাম ১৪ আসনের এমপি প্রার্থী জসীম উদ্দিন আহমেদকে পটিয়ায় গভীর রাতে শীতার্তের শীতবস্ত্র দিলেন ব্যাবসায়ী নুরুল আলম। শাহ মজিদিয়া আখতারুল উলুম দাখিল মাদ্রাসার ২৬ তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন গীতাঞ্জলি মাতৃসম্মিলনীর শীতবস্ত্র বিতরণ ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিজনেস ডিনার অনুষ্ঠিত

জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনে টুঙ্গিপাড়া যাত্রার লক্ষ্যে চসিক প্রতিনিধি দলের প্রস্তুতি সভা

  • সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩৩২ পঠিত

আব্দুল সাত্তার টিটুঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী’র সার্বিক ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসুচির অংশ হিসেবে আগামী ২৫ আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দল জাতির জনকের সমাধীতে শ্রদ্ধা নিবেদনের জন্য টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়া করবে। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ বুধবার সকালে টাইগারপাসস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় টুঙ্গিপাড়ার বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচানা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন-প্যানেল মেয়র আফরোজা কালাম, ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, গোলাম মোহাম্মদ জোবায়ের, মো. সলিম উল্লাহ বাচ্চু, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, মো. নুরুল আমিন, মো জহুরুল আলম জসিম, আবুল হাসনাত মো. বেলাল, পুলক খাস্তগীর, মোহাম্মদ সাহেদ ইকবাল, গাজী শফিউল আজিম, মো. ইসমাইল, এসরারুল হক, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, আনজুমান আরা, ফেরদৌসী আকবর, শাহীন আকতার রোজী, রুমকি সেনগুপ্ত, হুরে আরা বিউটি, তসলিমা বেগম প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট