1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা

দূরপাল্লার বাসে কিলোমিটারে ভাড়া বাড়ল ৪০ পয়সা, ঢাকা-চট্টগ্রাম ৩৫ পয়সা

  • সময় শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৬৫১ পঠিত

জ্বালানি তেলের দাম বাড়ানোর একদিন পরেই বেড়ে গেল বাস ভাড়া। দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অর্থাৎ দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারে ৪০ পয়সা বেড়ে যাওয়ায় ২২ শতাংশ ভাড়া বাড়ল।

এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে নতুন ভাড়া দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সা। এই দুই মহানগরে প্রতি কিলোমিটারে ৩৫ পয়সা বাড়ায় ১৬ দশমিক ২৭ শতাংশ ভাড়া বেড়ে গেল।

রাজধানীর বনানীতে সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ভাড়া বৃদ্ধির এ ঘোষণা দেয় বিআরটিএ। বর্ধিত ভাড়া রোববার থেকে কার্যকর হবে।

এর আগে শুক্রবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এরপর ভাড়া বাড়াতে আজ শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বরাবর আবেদন করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বিকেল ৫টা ২০ মিনিটে ভাড়া পুনঃনির্ধারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সড়ক পরিবহন মালিক সমিতির বৈঠক শুরু হয়। দীর্ঘ এ বৈঠক শেষে রাত ৯টার পর এ সিদ্ধান্তের কথা জানায় বিআরটিএ।

বিআরটিএ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এবং পরিবহন খাত সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রামসহ মহানগরীতে ডিজেলচালিত বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সা। গত নভেম্বরে এই ভাড়া নির্ধারণ করা হয়। এর আগে যা ছিল ১ টাকা ৭০ পয়সা। দূরপাল্লার ৫১ সিটের বাসে কিলোমিটার প্রতি বর্তমান ভাড়া ১ টাকা ৮০ পয়সা। নভেম্বরের আগে যা ছিল ১ টাকা ৪২ পয়সা। তবে দূরপাল্লার অনেক বাসই ৪০ সিটের। ফলে কিলোমিটারপ্রতি ২ টাকা ৩০ পয়সা ভাড়া গুনতে হয় যাত্রীদের।
শুক্রবার রাতে ডিজেলের দাম বেড়েছে এক লাফে ৪২.৫ শতাংশ। এছাড়া অকটেন, পেট্রোল, কেরোসিনের দাম বেড়েছে যথাক্রমে ৫১.৬৮, ৫১.১৬ ও ৪২.৫ শতাংশ। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর আজ সকাল থেকে রাজধানীর সড়কে কমেছে বাস চলাচল। বিআরটিসি ছাড়া বেসরকারি বাস সেভাবে পথে নামেনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট