1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বৃষ্টি উপেক্ষা করে মোটরসাইকেলের শোভাযাত্রা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে পটিয়ায় বড় পর্দার প্রজেক্টর উদ্বোধন। আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নঃ যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্ব -মহিউদ্দীন কাদের “আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অগাধ ভালোবাসাঃ মুমিন হওয়ার পূর্বশর্ত ” -ফাতেমা বিনতে ইউনুচ ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত রায়খালী খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

বিশ্ব প্রাণী দিবসের কর্মসূচীতে বক্তারা: মানুষ বিশ্বাস ঘাতক, পশু পাখিরা কখনো বিশ্বাস ঘাতকতা করবেনা

  • সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৪৬৩ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

৪ঠা অক্টোবর বিশ্ব প্রাণী দিবসে Life For Life Foundation এর উদ্যোগে প্রতিবারের ধারাবাহিকতায় এইবারও পথ কুকুর, বিড়ালদের খাবার কর্মসূচী পালিত হয়েছে। রাত ১২টা থেকে চট্টগ্রাম নগরীর ৩০০ কুকুর বিড়ালকে খাবার খাওয়ানো হয়েছে। লাইফ ফর লাইফ ফাউন্ডেশন এর সভাপতি আনিস ওয়ারেচী এবং সমন্বয়ক ডা. মহিউদ্দিন মাসুম নগরীর বাকলিয়া, চকবাজার মোড়, কাজীর দেউড়ি, দুই নম্বর গেইট, ষোলশহরসহ ৭টি স্পটে এ খাবার প্রদান করেন।
লাইফ ফর লাইফের এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে এর উদ্ভোধন করেন সিএমপি’র বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রহিম,উপস্থিত ছিলেন অপারেশন অফিসার সাজেদ কামাল,ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান ও বেলাল উদ্দিন,দৈনিক দেশবার্তা সম্পাদক সাংবাদিক লায়ন এম আবু সালেহ, রান ফর ভিক্টরির আহ্বায়ক আরাফাত রুপক,সমাজকর্মী মোঃ মিজবাহুল আলম,জাহেদ উমর,নোমানুল হক সাজ্জাদ প্রমূখ।
আমাদের চারপাশে জল-স্থলে যে সব প্রাণী বাস করে, তারা আমাদের কত কাজে লাগে তা আমরা সাধারণ চোখে বুঝতে পারিনা। অথচ অবৈধ শিকারীদের কারণে নিরীহ এসব প্রাণীর জীবন সংকটের দিকে। মানুষের দখল নীতির কারণে তাদের বাসস্থানেও থাবা দিয়েছি আমরা। এর ফলে জীববৈচিত্র্য নষ্টের পাশাপাশি নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এতে সামনের দিনে মানুষের টিকে থাকা দায় হবে।আসুন, জীবের সাম্যাবস্থা রক্ষায় অহেতুক প্রাণী নিধন রোধ করি। স্বেচ্ছাসেবী সংগঠন Life for Life বৈশ্বিক উষ্ণতা,অভিযোজন সমস্যা ও বাস্তু সংকটের এই সময়ে প্রাণী রক্ষায় সচেষ্ট হতে সকলকে আহবান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট