1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

চট্টগ্রামে শেখ হাসিনার জনসভায় শ্রমিক কর্মচারীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে -আবুল হোসেন আবু

  • সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৭৩৪ পঠিত

মোহাম্মদ জুবাইরঃ

জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রামে আগমনকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সিবিএ ও নন-সিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু অর্থনৈতিক শিল্পজোন স্থাপন করে প্রায় ৮ লক্ষ শ্রমিক কর্মচারীর কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম কর্ণফুলী নদীতে টানেল নির্মাণ চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন স্থাপন সহ সরকারি-বেসরকারি ও গার্মেন্টস শ্রমিক সহ সকল শ্রেণি পেশার মানুষের জীবন মান উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। এই কারণে আগামী ৪ ডিসেম্বর রবিবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভা সফল করতে শ্রমিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে দলে দলে-মিছিলে মিছিলে যোগদান নিশ্চিত করতে হবে। অদ্য ২৫ নভেম্বর বিকাল ৪টায় নন্দনকানন বিটিসিএল সিবিএ কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সিবিএ ও নন-সিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের জনসভা সফল করতে শ্রমিকলীগের প্রস্তুতি সভায় শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবু উপরোক্ত কথা বলেন। শ্রমিকলীগ নেতা সাবের আহমদ এর সভাপতিত্বে ও মাহবুবুর রহমান লিংকন এর সঞ্চালয়নায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জামাল উদ্দিন লিটন, টিএন্ডটি নেতা আব্দুল লতিফ, আকবর আলী শাহ্, নাসির উদ্দিন, শাহজাহান ভূইয়া, নার্গিস আকতার, টিপু সুলতান পাটোয়ারী, আবু আহমেদ, মো. আব্দুল লতিফ, সমিরুল ইসলাম তুহিন, এমজি রহমান দিপু, আব্দুল মান্নান টিটু, মো. আলাউদ্দিন, নুরুল ইসলাম, মিজানুর রহমান, মো. জয়নাল,বাবলু, আলী হোসেন, সাত্তার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট