1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা সীতাকুণ্ডের শিপইয়ার্ডে মৃত্যুফাঁদ: দুর্ঘটনা নাকি নিরাপত্তার ব্যর্থতা? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ১২ রবিউল আউয়াল উপলক্ষে পটিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ “স্ট্রিট ফুডের (ভাসমান খাবারের দোকান) স্বাস্থ্যঝুঁকি এবং এর জন্য আইনি তদারকি নিশ্চিতকরণ” বিষয়ক সেমিনার পটিয়ায় হযরত বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন CLUB 94 BD এর উদ্যোগে হেদায়েত উল্লাহ তুর্কীর জন্মদিন পালিত পটিয়ায় তোহা খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, এলাকাবাসীর মানববন্ধন বিশিষ্ট কলামিস্ট ও সমাজকর্মী নেছার আহমেদ খানের বড় ভাই রফিক আহমেদ খানের মৃত্যুতে শোক এসএসসিতে সেরা ফল: শতভাগ পাসের শীর্ষে হাজেরা মেমোরিয়াল মডেল স্কুল জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার?

চট্টগ্রাম-৮ আসনের নৌকার মাঝি হলেন নোমান আল মাহমুদ।

  • সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৬৬৬ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম-৮ আসনের নৌকার মাঝি হলেন নোমান আল মাহমুদ। বোয়ালখালী-চান্দগাঁও আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ। তিনি পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ পেয়েছেন ৫ হাজার ৮৯ ভোট। তার প্রতীক মোমবাতি।

আজ বৃহস্পতিবার নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে বাংলাদেশ নির্বাচন কমিশন কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান ফল ঘোষণা করেন। এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৯০ কেন্দ্রে ভোট গ্রহণ চলে। নির্বাচনে ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২।

নির্বাচনে মোট প্রার্থী পাঁচজন। তাঁরা হলেন আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ, ইসলামিক ফ্রন্টের এস এম ফরিদ উদ্দীন, ন্যাশনাল পিপলস পার্টির কামাল পাশা ও স্বতন্ত্র প্রার্থী রমজান আলী। মনোনয়নপত্র বাছাইয়ের সময় কামাল ও রমজান আলীর প্রার্থিতা বাতিল হয়। পরে আপিল করে দুজন মনোনয়নপত্র ফেরত পান।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অপর তিন প্রার্থী চেয়ার প্রতীকে ফরিদ উদ্দিন ১ হাজার ৮৬০, আম প্রতীকে কামাল পাশা ৬৭০ এবং একতারা প্রতীকে রমজান আলী ৪৭৭ ভোট পেয়েছেন।

নির্বাচনে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্বে রয়েছেন। এ ছাড়া পুলিশের পাশাপাশি র‍্যাবের ছয়টি ও পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। এর আগে, ২০২০ সালে মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। উপনির্বাচনে মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট