1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জলাবদ্ধতা ও চট্টগ্রাম: নগর পরিকল্পনার সীমাবদ্ধতা এবং উত্তরণের পথরেখা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বায়েজিদ বোস্তামী এলাকায় সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ, মামলার পরও গ্রেপ্তার নেই, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী গুমান মর্দ্দনের কৃতি সন্তান এডভোকেট আবু মোহাম্মদ ইয়াহইয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে এস এস সি ৯৪ দিবস পালন বাবার মৃত্যুর পর ১৪ বছর বয়সেই সিএনজি চালিয়ে সংসারের হাল ধরেছে মিনহাজ। চট্টগ্রামের নতুন এসপি হলেন ডিএমপির আলোচিত ডিসি মাসুদ হাজারো মানুষের আনাগোনা, তবু নেই পাবলিক টয়লেট শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির মানববন্ধন অনুষ্ঠিত

বঙ্গবন্ধু টানেলের গোলচত্বরে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

  • সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৫৬৯ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলের পতেঙ্গা প্রান্তের গোলচত্বরে বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১২টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল হোসেন (৩৫)। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তিনি চট্টগ্রামের পতেঙ্গা চরপাড়া এলাকায় থাকতেন।

পুলিশ সূত্র জানায়, পতেঙ্গা প্রান্তে টানেল সংযোগ সড়কের ওয়াই জংশন এলাকায় একটি বাস আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। ওই সময় ১০ থেকে ১২ জন আহত হন এবং ঘটনাস্থলে পথচারী আবুল হোসেন মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সিএমপির কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) আরিফ হোসেন বলেন, টানেলের পতেঙ্গা প্রান্তে ওয়াই জংশন এলাকায় বাসের ধাক্কায় একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বাস জব্দ করা হলেও চালক ও সহযোগী পালিয়ে গেছেন।

এর আগে ৩ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতরে একটি প্রাইভেট কারকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় এবং চারজন আহত হন। এ ছাড়া গত ৩০ অক্টোবর আনোয়ারা প্রান্তে টোল প্লাজা–সংলগ্ন এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট