1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্যাদুর্গতদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ঘোষণা দিলেন ডা. এমদাদুল হাসান বোয়ালখালীতে দুইশতাধিক দুর্গত পরিবারে ত্রাণ দিলেন প্রবাসীরা ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক দেশ বার্তা প্রতিনিধিদের সাথে মতবিনিময়

  • সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৪৫৩ পঠিত

পলাশ সেন, চট্টগ্রামঃ
চট্টগ্রামের বহুল আলোচিত অনলাইন পোর্টাল ও পত্রিকা দৈনিক দেশ বার্তা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ নভেম্বর (শনিবার) বিকেল ৩টায় মোমিন রোড কদম মোবারক মার্কেট অস্হায়ী কার্যালয়ে ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক হাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে ও বোয়ালখালী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাতকানিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আকতার উদ্দিন। সভায় বক্তারা বলেন দৈনিক দেশ বার্তাকে বেগবান করার লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করার আহ্বান জানিয়ে সকল প্রতিনিধিকে সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক দেশ বার্তাকে সত্যের সন্ধানে নেপথ্যের শেখড়ে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। চলমান সংবাদ ছাড়াও অনুসন্ধানী সংবাদের উপর জোর দিতে হবে।
দৈনিক দেশ বার্তা’র সাংবাদিক হিসেবে নিজেকে নির্ভুল ও নির্ভরযোগ্য হিসেবে সবার সামনে উপস্থাপনের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। নিজের ওপর বিশ্বাস স্থাপন এবং অন্যের কাছে আস্থাশীল হিসেবে প্রতিষ্ঠিত করার কাজটি যে সহজ নয়, সে কথা মনে রেখেই এ বিষয়ে তৎপর থাকা। অনুসন্ধানী সাংবাদিক হিসেবে নিজেকে বিশ্বাসযোগ্য, নির্ভরশীল এবং পক্ষপাতমুক্ত প্রমাণ করাটা খুব জরুরি। আপনার সংবাদটি যেন সংশ্লিষ্ট মহলে আলোড়ন তুলতে পারে, সে বিষয়েও নতুন আঙ্গিক ও কৌশল ভাবনায় রাখার প্রয়োজন।

এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যুগ্ম মহাসচিব দৈনিক দেশ বার্তা’র ব্যুরো প্রধান মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চন্দনাইশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক দেশ বার্তা’র চন্দনাইশ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বোয়ালখালী থানার প্রতিনিধি মোহাম্মদ আবু নাঈম, পটিয়া উপজেলা প্রতিনিধি অরুণ কান্তি নাথ, চকরিয়া উপজেলা প্রতিনিধি জেপুলিয়ান দত্ত, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ ইউনুস প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট