1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম নগরীর বাকলিয়া রসুলবাগ ‘চাক্তাই ডাইভারশন খালটি’ সংস্কার জরুরী এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন আগামীর নিরাপদ বাংলাদেশ ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার কি হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত – ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের উদ্যোগে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত গাটিয়াডেঙ্গা আলহাজ্ব সফিয়া-মমতাজুল হক স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন পটিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়তে চান সমাজসেবক শাহাজাদা মৌলানা কুতুব উদ্দিন শাহনুরী। চাহিদা-সরবরাহে বড় ঘাটতি, উৎপাদন ব্যাহত চট্টগ্রামে বিদ্যুৎ সংকট গভীরতর, দুর্ভোগে নাভিশ্বাস পূর্ব পাড়া বায়তুল রফিক জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

চট্টগ্রাম-১৪ আসনে নৌকার মাঝি হতে চান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর

  • সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৪৯৮ পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে মনোনয়ন প্রত্যাশীদের দৌঁড় ঝাপ। দীর্ঘদিন ধরে রাজপথে থেকে দলের সংকটময় সময়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা পরীক্ষিত প্রার্থীরাই এবার আওয়ামী লীগের মনোনয়ন তালিকায় শীর্ষে থাকবেন বলে জানা যায় একটি সুত্রে।

ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকা চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এবারের জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে চট্টগ্রাম-১৪ আসনে নিজের প্রার্থীতার কথা জানান।
নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘ বহুবছর ধরেই আওয়ামী পরিবারের সঙ্গে যুক্ত থেকে দেশের মঙ্গলজনক কাজে নিজেকে নিয়োজিত রেখে আসছি। এ কারণে বিএনপি জামাত সরকারের বহু মিথ্যা মামলার আসামী হয়ে ফেরারী জীবনযাপনও করেছি। জননেত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি আস্থাশীল। এক্ষেত্রে আমি চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ- সাতকানিয়ার আংশিক) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন পেতে পারি। রাজনীতির দীর্ঘ পরিক্রমায় চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি আজ অব্দি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ভিশন ২০৪১ বাস্তবায়নে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নিজেকে সম্পৃক্ত রাখতে চান বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে বৃহত্তর চট্টগ্রামের সড়ক, বন্দর, উড়াল সেতু, বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার, জনস্বাস্থ্য বিষয়ক অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ অর্থনৈতিক জোনসহ বেশকিছু মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এছাড়া খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকার জন্য যতটুকু সম্ভব খাদ্য উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান ছিলো এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। এই ধারাবাহিকতায় চট্টগ্রাম-১৪ আসনের অন্তর্গত কোনো জমি অনাবাদি থাকবেনা-এই লক্ষ্য মাথায় রেখে জাহিদুল ইসলাম জাহাঙ্গীর কাজ করে যাবেন বলেও জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট